Maharaja Kashimbazar Polytechnic Institute: ছাত্রছাত্রীদের জন্য কাশিমবাজার পলিটেকনিকের প্রযুক্তির নতুন অধ্যায়! উদ্বোধন হল আধুনিক কম্পিউটার ল্যাব...

Maharaja Kashimbazar Polytechnic Institute: মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব। ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ শশী পাঁজা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে...

রজত মণ্ডল | Updated By: May 23, 2025, 05:13 PM IST
Maharaja Kashimbazar Polytechnic Institute: ছাত্রছাত্রীদের জন্য কাশিমবাজার পলিটেকনিকের প্রযুক্তির নতুন অধ্যায়! উদ্বোধন হল আধুনিক কম্পিউটার ল্যাব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগবাজারে অবস্থিত মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, ১৯১৬ সালে তৈরি এই বিদ্যালয় বর্তমানে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত, আজ একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করল। এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, নারী ও শিশু উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ডঃ শশী পাঁজার প্রচেষ্টা ও উদ্যোগে। মার্লিন গ্রুপ ও সাউথ সিটি প্রজেক্টস তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা অর্থাৎ সিএসআর -এর অংশ হিসেবে এই ল্যাব নির্মাণে সহায়তা করেছে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Fake Medicine: গ্যাসের ট্যাবলেট, চোখের ড্রপ, প্যারাসিটামল! ফেল ১৯৬ ওষুধ, তালিকায় কোন কোন জরুরি মেডিসিন...

ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডঃ শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান ও সাউথ সিটি প্রজেক্টস-এর ডিরেক্টর শ্রী সুশীল মোহতা, এসএসএম কলকাতার চেয়ারম্যান শ্রী কার্তিক মান্না এবং বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শ্রীমতী কুমকুম দত্ত মুখার্জি এবং এলাকার কাউন্সিলর পূজা পাঁজা সহ প্রাক্তনীরা।  এই ল্যাবটিতে পাঁচটি কম্পিউটার দেওয়া হয়েছে এবং এটি ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষা ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডঃ শশী পাঁজা বলেন, আমাদের পাশে মার্লিন গ্রুপ এবং সাউথসিটি গ্রুপ এগিয়ে এসছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি আমার সমস্ত রকম ভাবে এদের সকলের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকব। আমি ইতিমধ্যেই আমার বিধায়ক তহবিল থেকে এই ক্লাসরুম তৈরি করেছি। এই স্কুল ১০০ বছরের পুরোনো হওয়ার এদের ছাদ মেরামতির জন্য আমি ব্যবস্থা করেছি, যার কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: Government Employees Salary: ডবল ধামাকা! ২৫ শতাংশ DA তো আছেই, সরকারি কর্মীদের এবার বাড়ছে বেতন...

মার্লিন গ্রুপের চেয়ারম্যান ও  সাউথ সিটি প্রজেক্টসের ডিরেক্টর শ্রী সুশীল মোহতা বলেন, “এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সামান্য ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত। কম্পিউটার ল্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার সঙ্গে পরিচিত হবে। মার্লিন গ্রুপ সবসময় সমাজের প্রতি দায়বদ্ধ এবং এই উদ্যোগ আমাদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতিরই অংশ।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.