)
রণয় তেওয়ারি: যোধপুর পার্কের একটি বাড়ি থেকে এক কলেজ ছাত্রীর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টা নাগাদ। বর্ধমানের বাসিন্দা ওই কলেজ ছাত্রী তাঁর দিদির সঙ্গে যোধপুর পার্কের বাড়িতে ভাড়া থাকতেন।
প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, মেয়েটির মানসিক সমস্যা ছিল। এমনকী দিদির সঙ্গে বনিবোনা ছিল না বোনের। আজকে আচমকা তিনতলা বাড়ির ছাদ থেকে কিছু একটা পড়ার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। পরে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে।
মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে লেক থানার পুলিস।
লেক থানার ওসি (OC) জানিয়েছেন, মৃত ছাত্রীর নাম সায়নী শেখ (২১)। তার বাবা গিয়াসউদ্দিন শেখ, যিনি আগেই মারা গিয়েছেন। সায়নী পূর্বস্থলী, বর্ধমানের বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের ৪০৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। সেখানের তিন তলার ছাদ থেকে ঝাঁপ দেন।
ঝাঁপ দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে সায়নীকে EEDF হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে জানা গিয়েছে, সায়নী বর্ধমানের কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং কলকাতায় তিনি তার দিদির সঙ্গে পেইং গেস্ট হিসাবে থাকতেন। আরও জানা গিয়েছে, তিনি ১৫ বছর বয়স থেকেই মানসিক সমস্যায় (সাইকিয়াট্রিক) ভুগছিলেন। ঘটনার দিন সকালে তার দিদির সঙ্গে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়।
ইতোমধ্যেই মেডিক্যাল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত (PM) রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অন্য আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। তদন্ত চলছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)