জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম কসবা। আইন কলেজেই এবার ছাত্রীকে 'গণধর্ষণ'! অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র। ছাত্র ইউনিয়নের সঙ্গেও যুক্ত। 'যে জানোয়ারগুলি এগুলি করেছে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত', বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Kolkata Law college gang rape case: ছেলে নেতা হতেই যোগাযোগ রাখেননি! পুলিসের চিঠিতে মনোজিতের 'ধর্ষণ-কীর্তি' জেনে স্তব্ধ বাবা...
কুণাল বলেন, 'যতরকম অভিযোগ অন্যায় আছে, তার মধ্যে সম্ভবত সবথেকে খারাপ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছেন কোন দল এটা বড় কথা নয়। নাম-পদবী জাতি ধর্ম বড় কথা নয়। পরিষ্কার কথা, এরা জানোয়ার, এদের চামড় তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিসকে অনুরোধ করছি, আপনারা সর্বোচ্ছ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিত বিল তো ওরা এখনও অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে, এমন ব্যবস্থা করুন যে সর্বোচ্চ শাস্তি হয়। যতদিন সম্ভব বন্দি অবস্থায়, এইসব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না'।
এদিকে কসবাকাণ্ডে পথে নেমেছে বিরোধীরা। কুণাল বলেন, 'বিজেপি সিপিএম, কংগ্রেসে কথা বলার নৈতিক অধিকার নেই। সিপিএম, আপনারা জানতেন, আপনাদের নেতা-মন্ত্রীরা কী ঘটনা ঘটিয়েছেন। একটা ছেলে খুব খারাপ কাজ করেছে। কিন্তু সে যে খারাপ কাজ করছে, সেটা আগে বুঝবেন কী করে'। তাঁর দাবি, 'তাহলে সুশান্ত ঘোষের যে ভিডিয়ো বেরিয়েছি, সেই অপরাধে বিমান বসু দোষী। সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরী যা যা করেছেন, বিমান বসুও কি তাই তাই করেন'?
কুণালের সাফ কথা, 'বিজেপির নেতা ব্রজভূষণ, সাংসদ সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে। ফলে তৃণমূল ছবি দিয়ে বলে, রাজনৈতিক প্ল্যাটফর্ম, তৃণমূলের মতো জনভিত্তির পার্টি, সেখানে নেতারা যাচ্ছেন, বা কেউ দেখা করতে যাচ্ছেন, কেউ ছবি তুলছেন। তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয়, সুশান্ত ঘোষের কাঠের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে। প্রজ্জ্বল, ব্রজভূষণের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে'।
আরও পড়ুন: Kasba Incident: ছাত্রনেতার দাদাগিরি! লালসা মিটিয়ে হকিস্টিকের মার নির্যাতিতাকে, প্রেমিককে খুনের হুমকি...বাবা-মাকেও...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)