Sougata Roy Hospitalized: ডিমেনশিয়ায় ভুগছেন, বাড়িতে পড়েও গিয়েছেন! ফের অসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে..

Sougata Roy: আজ রবিবার বাড়িতে হঠাত্‍ অসুস্থ বোধ করেন দমদমের তৃণমূল সাংসদ। বুকে ব্যাথা আর শ্বাসকষ্ট শুরু হয়।  এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতায় মিন্টো পার্কে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তনুময় ঘোষাল | Updated By: Jun 22, 2025, 08:10 PM IST
Sougata Roy Hospitalized: ডিমেনশিয়ায় ভুগছেন, বাড়িতে পড়েও গিয়েছেন! ফের অসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুকে ব্যাথা। সঙ্গে শ্বাসকষ্টও। ফের গুরুতর অসস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। হাসপাতাল সুত্রের খবর, ডিমেনশিয়া ভুগছেন দমদমের সাংসদ। আচ্ছন্নভাব রয়েছে তাঁর। অসংলগ্ন কথাও বলছিবলেন তিনি। পায়েও ব্যাথা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  New Political Party in Bengal before 2026 Assembly Election: ছাব্বিশে বাংলায় নতুন হিন্দুত্ববাদী দল! সল্টলেকে গোপন বৈঠকে তৈরি ব্লু-প্রিন্ট, উদ্যোগী বিজেপির-ই 'লড়াকু' নেতা...

পরিবার সূত্রে খবর, আজ রবিবার ছুটির দিনে বাড়িতেই ছিলেন সৌগত। পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ঘড়িতে তখন ৩টে। দুপুর হঠাত্‍ অসুস্থ বোধ করেন প্রবীণ তৃণমূল সাংসদ। বুকে ব্যাথা আর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতায় মিন্টো পার্কে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাদা তথাগত রায় জানিয়েছেন, 'বাড়িতে একাধিবার পড়ে গিয়েছে। তাই পায়ের যন্ত্রণায় ভুগছে। কয়েক দিন আগে পেসমেকার বসানো হয়। নার্ভেরও সমস্যা আছে। শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিত্‍সকরা'। 

বয়স প্রায় আশি ছুঁইছুঁই। শরীর আর আগের মতো নেই। বারবারই অসুস্থ হয়ে পড়ছেন সৌগত। গত মার্চে লোকসভা অধিবেশনে শেষে সাংসদ থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তৃণমূল সাংসদকে দিল্লির রামমনোহন লোহিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দলের সতীর্থরাই। তবে সেবার হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।

গত ৩০ এপ্রিল, অক্ষয়তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে যাওয়ার সময় ফের অসুস্থ হয়ে পড়েন সৌগত। তড়িঘড়ি তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করানো হয়। সেই সময় সৌগতের বুকে পেসমেকার বসানো হয়েছিল। পরিবার সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে নানারকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। ঝিমিয়ে ছিলেন সৌগত।

আরও পড়ুন:  Army Jawan Death: দিদির শেষকৃত্য করে কাজে ফিরে রহস্যমৃত্যু, গঙ্গাসাগরে ফিরল সেনা জওয়ানের নিথর দেহ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.