)
জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: 'বাংলা বললেই আটক'! কলকাতা হাইকোর্টে এবার প্রশ্নের মুখে কেন্দ্র। 'যদি আমাদের লোককে হেনস্থা করা বন্ধ না করে, তাহলে এই লড়াইকে আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব', এক্স হ্যান্ডেল পোস্টে সুর চড়াল তৃণমূল।
তৃণমূল তরফে এক্স হ্যান্ডল পোস্টে উল্লেখ, 'অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ওড়িশার বিজেপি সরকারের পর এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। দিল্লি থেকে বীরভূমের বাঙালি পরিবারগুলি আটক ও বাংলাদেশে পাঠানোর ঘটনায় কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত'।
গতকাল, বুধবার ভিনরাজ্য়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থায় প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অভিষেকও। এদিন দলের তরফের এক্স হ্যান্ডেল পোস্টে হুঁশিয়ারি, 'কালকের সমাবেশ যদি কিছুর ইঙ্গিত দেয়, তা হল বিজেপির বিরুদ্ধে অপোসহীন সংগ্রামের জন্য বাংলার প্রস্তুত। আমরা ওদের মোকাবিলা করব। জনগণের আদালতে টেনে আনব এবং গণতান্ত্রিকভাবে মূল্য চোকাতে বাধ্য করব'।
After @AmitShah’s Home Ministry and @MohanMOdisha’s Odisha Government, it’s now the turn of the @narendramodi-led Centre to be pulled up by the Calcutta High Court.
— All India Trinamool Congress (@AITCofficial) July 17, 2025
The Court has directed the Union Govt. to file an affidavit regarding the illegal detention of Bengali families…
ঘটনাটি ঠিক কী? ওড়িশাই হোক কিংবা দিল্লি, বিজেপিশাসিত রাজ্য়গুলি লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে! এই ঘটনার প্রতিবাদে যখন পথে নেমেছে তৃণমূল, তখন মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্র ডিভিশন বেঞ্চের প্রশ্ন, 'দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করে হেনস্থা, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ হঠাৎ করে একই সময়ে কেন আসছে? সব রাজ্যে একইসঙ্গে, একই সময়ে 'বাংলাদেশি' খুঁজে বের করার প্রক্রিয়াই বা শুরু হলো কেন? কেনই বা একসঙ্গে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও অর্ডার দিয়ে তাঁদের 'ডিপোর্ট' করা শুরু করল'?
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)