অর্ণবাংশু নিয়োগী: এসএসসি মামলায় ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। নতুন নিয়োগ অংশ নিতে পারবেন না 'চিহ্নিত অযোগ্যরা'. হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল বিচারপতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Omar Abdullah Meets Mamata Banerjee: ওমরকে পাশে নিয়েই পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে তোপ দেগে মমতা জানালেন, 'পুজোর পর কাশ্মীর যাব...'
এদিন ডিভিশন বেঞ্চে শুনানিতে 'চিহ্নিত অযোগ্য'দের পক্ষে জোর সওয়াল করেন রাজ্য ও কমিশনের আইনজীবীরা। তাঁদের দাবি, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 'চিহ্নিত অযোগ্য'দের নিয়োগে অংশ নিতে কোনও বাধা নেই। পরীক্ষা বসতে না দিলে পূরণীয় ক্ষতি হবে'। এমনকী, আদালত দাঁড়িয়ে 'চিহ্নিত অযোগ্য'দের মৌলিক অধিকার খর্বেরও যুক্তি দেখায়ও রাজ্য। প্রশ্ন তোলা হয়, 'একই অপরাধে কতবার শাস্তি'?
স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যখনই কোন নিয়োগ শুরু হচ্ছে, তখনই কেউ না কেউ এসে সেটাকে আটকে দেওয়া হচ্ছে বা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে'। কিন্তু শেষপর্যন্ত কোনও যুক্তিই ধোপে টেকেনি। রাজ্য আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ঘটনাটি ঠিক কী? এসএসসি ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ফের নিয়োগ হবে এসএসসি-তে। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তবে নয়া পরীক্ষাবিধি প্রকাশ করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কিন্তু SSC-র নতুন বিধিকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, 'SSC-র নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী'।
সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চ নির্দেশ ছিল, 'নতুন নিয়োগ প্রক্রিয়ায় 'চিহ্নিত অযোগ্যরা' অংশ নিতে পারবেন না। যদি কোনও 'চিহ্নিত অযোগ্য' আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদন বাতিল করতে হবে'। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।
আরও পড়ুন: Sreemoyee supports Kanchan Mullick: ট্রপিক্যালে দাদাগিরি! 'দুর্ব্যবহার শুরু করেন চিকিত্সকই, আমার গায়ের ওপর উঠে আসে', কাঞ্চনের পাশে শ্রীময়ী..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)