TMC: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুত্‍সা! পথে মহিলা তৃণমূল কংগ্রেস...'ন্যাড়া মাথায় ঘোল'...

TMC:  'পরিবার নিয়ে নোংরামো! নিজেরা মনে করে, নিজেরা অভিহিত করে আইনজীবী না কি! আইনজীবীর এটা কাজ! Freedom of Speech মানে এই নয় যা খুশি তা বলবে'।

তনুময় ঘোষাল | Updated By: Jun 6, 2025, 05:55 PM IST
TMC: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুত্‍সা! পথে মহিলা তৃণমূল কংগ্রেস...'ন্যাড়া মাথায় ঘোল'...
ফাইল ছবি

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: 'আমাদের নেত্রীর বিরুদ্ধে কুত্‍সা রটনাকারীদের শেষ দেখে ছাড়ব'। এবার পাল্টা পথে নাম মহিলা তৃণমূল কংগ্রেস। গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলেন হাঁটলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়রা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Kolkata Shocker: খোদ কলকাতায় ভয়ংকর ঘটনা! ৯ -এর শিশুকন্যাকে ভুলিয়ে নিয়ে গিয়ে ২২-এর তরুণের চরম নোংরামি...

নিশানায় বিজেপি নেতা কৌস্তুভ বাগচি।  স্রেফ মিছিলই নয়, আজ শুক্রবার হাজরা মোড়ে ন্যাড়া মাথায় ঘোল ঢেলে প্রতীকী প্রতিবাদ শামিল হন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'অপবাদ কুত্‍সা। রাজনৈতিকভাবে লড়ে উঠতে পারছে না। একটা টালির চালে থাকা মহিলা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে।  চুতর্থবার বাংলার তৈরি হয়ে আছে মুখ্যমন্ত্রী করার জন্য। সেটা ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। তাই পরিবার নিয়ে নোংরামো! নিজেরা মনে করে, নিজেরা অভিহিত করে আইনজীবী না কি! আইনজীবীর এটা কাজ! Freedom of Speech মানে এই নয় যা খুশি তা বলবে'।

ঘটনাটি ঠিক কী? হাতিয়ার সেই দীপক ঘোষ বই! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কৌস্তুভ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দিয়েছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে FIR-র করা হয়েছে টালিগঞ্জ থানায়। বাদ যাননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের প্রবীণ নেতা তথাগত রায়ও।

এর আগে, ২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচনে হারের পর তত্‍কালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তখন কংগ্রেসে ছিলেন কৌস্তুভ। দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে মমতাকে পাল্টা খোঁচা দেন তিনি। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর, গ্রেফতার করা হয়েছিল কৌস্তুভকে। জামিন পাওয়ার মাথা মুড়িয়ে নেন। 

আরও পড়ুন:  Kolkata Minor Torture Case: এই ট্রেনেই আছে শাহেনশা! কীভাবে নাবালক নির্যাতনের মূল 'কারিগর'-কে জালে ফেলল পুলিস?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.