
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ এপ্রিল কি ব্যাংক বন্ধ (bank closed on April 14) থাকবে? ১৫ এপ্রিলে নববর্ষে (bank closed on April 15)? ১৪ এপ্রিল ড. বাবাসাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী (Dr Babasaheb Ambedkar Jayanti)। কী বলছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)-এর ছুটির তালিকা? আরবিআই (RBI's holiday calendar)-এর হলিডে ক্যালেন্ডারে বেশ কয়েকটি দিন ছুটির কথা বলা আছে।
১৪ এপ্রিল ও ১৫ এপ্রিল
আগামীকাল, ১৪ এপ্রিল (মঙ্গলবার) ড. বি আর আম্বেদকর জয়ন্তী। এই উপলক্ষে ১৪ এপ্রিল ভারতের অধিকাংশ রাজ্যেই বন্ধ থাকবে ব্যাংক। এ ছাড়াও কিছু অঞ্চলে মহাবিষুব সংক্রান্তি, বৈশাখী নববর্ষ এবং তামিল নববর্ষের মতো আঞ্চলিক উৎসবের জন্যও ছুটি থাকবে।
যেসব বড় শহরে ব্যাংক বন্ধ থাকবে
আরবিআই-এর ক্যালেন্ডার অনুযায়ী ব্যাংক বন্ধ থাকবে আগরতলা, আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজয়ওয়াড়ায় ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকবে।
যেসব জায়গায় ব্যাংক খোলা থাকতে পারে
আইজল, ভোপাল, ইটানগর, কোহিমা, নয়াদিল্লি, রায়পুর, শিলং এবং শিমলায় ব্যাংক খোলা থাকার সম্ভাবনা।
ডিজিটাল ব্যাংকিং পরিষেবা
ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম (ATM) পরিষেবা, ইউপিআই (UPI) পেমেন্ট এবং এসএমএস ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের জরুরি লেনদেন সম্পন্ন করতে পারবেন।
পশ্চিমবঙ্গে ক'দিন বন্ধ?
পশ্চিমবঙ্গে ১৪ এপ্রিল (মঙ্গলবার) আম্বেদকর জয়ন্তী এবং ১৫ এপ্রিল (বুধবার) পয়লা বৈশাখ উপলক্ষে টানা দু'দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৬ এপ্রিল থেকে ব্যাংকের কাজকর্ম স্বাভাবিক হবে।
সংক্ষেপে ছুটির তালিকা
April 14: আম্বেদকর জয়ন্তী, তামিল নববর্ষ, অসমের বিহু
April 15: বাংলা নববর্ষ, অসমের বিহু
April 16: অসমের বিহু
April 20: কর্ণটকে বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয়া
April 21: ত্রিপুরায় গরিয়া পুজো
April 11, April 25: যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শনিবার
April 19, April 26: রবিবার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)