জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা! তাঁকে নিয়ে এ এক চিরকালের রসিকতা। তিনি কার্তিক। দেবসেনাপতি কার্তিক। বাঙালির জীবনযাপনের সঙ্গে অঙ্গাঙ্গী তাঁর পুজো (worship of Lord Kartik)। আগামী কাল, সোমবার সেই কার্তিকঠাকুরের পুজো (Kartik Puja 2025)। সারা বাংলা কার্তিকপুজো নিয়ে মেতে ওঠে (Kartik Puja across West Bengal)। অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু রীতি এটি (most important Hindu observances)।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Baba Vanga Nov-Dec Predicts: পৃথিবীতে যা-ই ঘটে যাক, এঁদের কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না! কোন কোন মহাভাগ্যবান রাশিদের নিয়ে এমন অব্যর্থ ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার?
কার্তিক সংক্রান্তিতে
হেমন্ত ঋতুর কার্তিক মাসের সংক্রান্তিতে দেবসেনাপতি কার্তিকের পুজো অনুষ্ঠিত হয়। যেসব দম্পতি সন্তানকামনা করেন তাঁরা সন্তান প্রার্থনা করে কার্তিকের পুজো করেন। বাংলার সামাজিক সংস্কৃতিতে সন্তানজন্মের সঙ্গে কার্তিকের আশীর্বাদের বিশেষ যোগ আছে। সন্তানের মঙ্গলের সঙ্গেও যোগ আছে কার্তিকেয়র।
কবে কার্তিক পুজো?
এ বছর কার্তিক পূজা হবে আগামীকাল সোমাবর ১৭ নভেম্বর। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কার্তিক পূজা হয়। কার্তিক পূর্ণিমা বা দেবোত্থান একাদশী তিথিতে কার্তিক পুজো অনুষ্ঠান পালিত হয়।
এ পুজোর শুভ মুহূর্ত
প্রথম শুভ মুহূর্ত সন্ধে ৫.০৮ থেকে শুরু হয়ে শেষ হচ্ছে ৬টা ৪৮ মিনিটে।
দ্বিতায় শুভ মুহূর্ত শুরু রাত ৮টা ১৫ মিনিটে, শেষ হবে রাত ১০টা ১১ মিনিটে। এবারের কার্তিকপুজোয় এই দুটিই হল সব চেয়ে শুভ সময়। এই সময়ে পুজো করাই সবচেয়ে ভালো হবে।
কার্তিক পূজার আচার-প্রথা
প্রথমে পূজার স্থান পরিষ্কার করতে হয়। একটি ছোট বেদির উপর লাল বস্ত্র স্থাপন করতে হবে। বেদির উপর আম পাতা ও নারকেল দিয়ে তৈরি একটি সজ্জিত পূজার ঘটের সঙ্গে কার্তিক ঠাকুরের একটি প্রতিমা বা ছবি, আতপ চাল এবং দূর্বা ঘাস রাখা হয়।
আরও পড়ুন: Supreme Court on SIR: দেশজোড়া বিতর্কের মাঝেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিল, বন্ধ করুন SIR নিয়ে আপনাদের এইসব...
ভক্তরা কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে নির্দিষ্ট মন্ত্র পাঠ করার আগে ধূপকাঠি, প্রদীপ, ফুল এবং ঘরে তৈরি নৈবেদ্য সাজিয়ে রাখেন। আরতি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে, যা ঘরে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়। কার্তিক পূর্ণিমাকে ত্রিপুরারী পূর্ণিমা বা দেব দীপাবলি নামেও অভিহিত করা হয়। এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)