)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান সময় কম বেশি সবাই নানা সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে বয়সজনিত কারণে সমস্যা আরও বাড়ে। বয়সের সাথে সাথে, বাড়ে বাতের ব্যাথা, গাঁটে ব্যাথা। এছাড়া রক্ত সঞ্চালনও কমে যায়। এই সব সমস্যা থেকেই তৈরি হয় অস্বস্তি, ক্লান্তি। এই সমস্যার অন্যতম সমাধান হল পায়ের ম্যাসাজার। বাজারে এই ম্যাসাজার ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এই ধরণের যন্ত্রগুলি নির্দিষ্ট যায়গার ব্যাথা উপশম করে। এছাড়া পেশিকে কার্যকর করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে। পেশাদার ম্যসাজ থেরাপিতে ব্যবহৃত চিকিত্সা পদ্ধতি, এই ম্যাসাজার দ্বারা সম্ভব। এই যন্ত্রটি শরীরের যেকোনও পেশির ব্যাথা থেকে আরাম দেয়। বিশেষ করে বয়স্ক মানুষদের, এই ম্যাসাজারটি ওষুধের মতো কাজ করে। এছাড়া যাঁরা ডায়াবেটিস এবং আর্থ্রারাইটিসের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্যও এই মেশিন খুবই প্রয়োজন।
বয়সের কারণে লেগেই থাকে পায় ফোলাভাব, দীর্ঘস্থায়ী ব্যাথা। এটি শুধু ব্যাথা উপশম করে শুধু তাই নয়, দেহের রক্ত সঞ্চালন ঠিক রাখে, পায়ের সংবেদনশীলতা বজায় রাখে। এই যন্ত্রের রয়েছে আবার বিভিন্ন ভাগ। যা বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়।
ভাইভ্রেশন ম্যাসাজার
এই ম্যাসাজার মৃদু কম্পন তৈরি করে যা পেশী এবং স্নায়ুকে উদ্দীপিত করে। এটি পেশীকে টান করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। শরীরের ক্লান্তি দূর করে। এই যন্ত্রটি প্রতিদিনের ব্যায়ামেও রাখা যেতে পারে।
কম্প্রেশন ম্যাসাজার
এই ম্যাসাজার তৈরি হয় বাতাসে ভরা চেম্বার দিয়ে। এবং এই যন্ত্রটি শরীরে কম্প্রেশনের সৃষ্টি করে। শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফোলাভাব কমায়। বয়স্কদের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী।
শিয়াতসু ম্যাসাজার
এই ম্যাসাজারটি জাপানি ম্যাসাজারের ভিত্তি করে তৈরি। এটি তীব্র ব্যাথা, প্লান্টার ফ্যাসাইটিস, আর্থ্রারাইটিস ইত্যাদি লক্ষণের ক্ষেত্রে খুবই কার্যকর।
বায়ুচাপ সহ ম্যাসাজার
এই ম্যাসাজার দু পায়ের পরতে হয়। এই যন্ত্রটি পায় নির্ধারিত বিরতিতে পায় চাপের সৃষ্টি করে। এটি সাধারণত পায়ের প্রদাহ কমায়, পেশী শিথীল করে এবং রক্তেরও সঞ্চালন সঠিক রাখে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)