জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিড়িয়াখানাতেও আর নিরাপদ নয় পশুরা! পথকুকুরে হামলা প্রাণ গেল কমপক্ষে ১০ হরিণের। কেরলের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Delhi Red Fort Blast WATCH VIDEO: চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশ, আগুন আর রক্তগঙ্গা! দিল্লির ভয়ংকর বিস্ফোরণের মুহূর্তের CCTV ফুটেজ প্রকাশ্যে...
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। গত ২৮ অক্টোবর কেরলের ত্রিশূরে ৩৩৬ একর জমিতে নির্মিত পুথুর চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। আপাতত শুধু স্কুল ও কলেদজে পড়ুয়াদেরই এই চিড়িয়াখানার ঢোকার অনুমতি দিয়েছে প্রশাসন। জনসাধারণ কবে উন্মুক্ত হবে? তা এখনও ঘোষণা করা হয়নি। গত একমাসে সেই পুথুর চিড়িয়াখায় পথকুকুরের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ হরিণের।
খবর পেয়ে আজ, মঙ্গলবার চিড়িয়াখানায় যায় বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল। গোটা এলাকা পরিদর্শন করেন তাঁরা। তদন্তকারী দলের এক কর্তা জানিয়েছেন, মৃত হরিণগুলির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে চিড়িয়াখানার ডিরেক্টর নাগরাজ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এদিকে স্কুল, রেলস্টেশন ও হাসপাতাল চত্বর থেকে পথ কুকুরদের সরানো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, পথকুকুরদের নির্বীজকরণের জন্য যেসব এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের আর ফেরানো যাবে না। নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই। এই পরিস্থিতিতেই চিড়িয়াখানায় পথকুকুরদের হামলায় হরিণের মৃত্যুর খবর প্রকাশ্যে এল।
আরও পড়ুন: Delhi Red Fort Blast: রাজধানীতে ভয়ংকর আতঙ্কের দাপাদাপি! শুধু ঘাতক i20 নয়, সঙ্গে ছিল আরেকটা লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট! কোথাও গেল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)