)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দশ বছরের মেয়ের উপর নারকীয় অত্যাচার। যৌনাঙ্গে ঢোকানো হয় স্ক্রু ড্রাইভার(Screwcriver)। মায়ের বর্বর প্রেমিক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ(Rape) করে বলে অভিযোগ। হাড়হিম ঘটনাটি ঘটে মুম্বইয়ের(Mumbai) যোগেশ্বরী পূর্বের মেঘওয়াড়ি এলাকায়।
জানা গিয়েছে, ২৪ বছর বয়সী এক যুবক নির্যাতিতার মায়ের প্রেমিক। সেই নির্যাতিতাকে নৃশংসভাবে যৌন নির্যাতন করে। এবং বর্বরের অন্য প্রেমিকা নাবালিকার যৌনাঙ্গে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। যার ফলে নির্যাতিতা গুরুতর আহত হয়েছে।
ইতোমধ্যেই মেঘওয়াড়ি পুলিস ২৪ বছরের বর্বর ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, নির্যাতিতার মা একটি ক্যাটারিং সার্ভিস ফার্মে সুপারভাইজার হিসেবে কাজ করেন। অভিযুক্ত দুজনেই তার অধীনে কাজ করত। এবং তার সঙ্গেই থাকত। নির্যাতিতার মা কাজে থাকাকালীন অভিযুক্ত বর্বর ১৪, ১৫ জুন তাকে চারবার ধর্ষণ করে। নির্যাতনের সময় বর্বরের বান্ধবী নির্যাতিতার গোপানাঙ্গে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। এবং সঙ্গে নির্যাতনের ভিডিয়ো করে রাখে।
পুলিস আরও জানিয়েছে, অভিযুক্ত নির্যাতিতাকে ধারাল অস্ত্র দিয়েও আঘাত করে। এবং নির্যাতনের কথা কাউকে জানালে ভিডিয়োটি ভাইরাল করার ভয় দেখায়। কিন্তু নির্যাতিতা সাহসের সঙ্গে নিজের মাকে সবকিছু জানায়। মা গিয়ে পুলিসের দ্বারস্থ হয়। মেঘওয়াড়ি পুলিস পুলিশ বিএনএসের ধারা ৬৪(১), ৬৪(২)(i), ১১৫, ৩৫২, এবং ৩৫১(৩), পকসো আইনের ধারা ৪, ৬, ৮, এবং ১২ এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৬৬ই এবং ৬৭বি এর অধীনে মামলা দায়ের করে। ইতোমধ্যে উভয় অভিযুক্তকে আদালতে হাজির করা হয় এবং দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)