Hyderabad couple live stream sex acts: সঙ্গমের লাইভ স্ট্রিমিংয়ের ছিল রেট-চার্টও। ৫ মিনিট থেকে ১০ মিনিট। সময় যত বাড়ত, বাড়ত টাকার অঙ্ক। আবার রেকর্ডেড কনটেন্টের দাম আলাদা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ের কলেজের অনেক খরচ। সেই খরচের টাকা (to fund daughter college fees) তুলে নিজেদের সঙ্গমের লাইভ-স্ট্রিমিং (live stream) করলেন এক দম্পতি! ৫ মিনিটের জন্য ১০০০ টাকা! এই ছিল সেই লাইভ স্ট্রিমিংয়ের দর! অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অভিযুক্ত (Hyderabad couple) সেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিস।
সঙ্গমের লাইভ স্ট্রিমিংয়ের রেট-চার্ট!
৪১ বছরের নরেশ ও তাঁর স্ত্রী ৩৭ বছরের পল্লবী মূলত তরুণ দর্শকদের উদ্দেশ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের যৌনাচারের ভিডিয়ো (sex acts) তৈরি করতেন। তারপর তা শেয়ার করতেন। লাইভ স্ট্রিমিংয়ের জন্য ওই দম্পতি দর ধার্য করেছিলেন ৫ মিনিটের জন্য ১০০০ টাকা। ১০ মিনিট হয়ে গেলেই টাকার অঙ্ক বেড়ে হত ২০০০ টাকা। আর আগে থেকে রেকর্ড করা কন্টেন্টের জন্য ৫০০ টাকা চার্জ করতেন বলে জানা গিয়েছে তদন্তে।
পেশাদার ফোটোগ্রাফির সরঞ্জাম
ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য দম্পতি পেশাদার ফোটোগ্রাফির সরঞ্জাম ব্যবহার করতেন। বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরা সহ একাধিক এধরনের সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিস। এমনকি পরিচয় গোপন রাখার জন্য নিজেরা মুখোশও পরে নিতেন দুজনে। হায়দারাবাদের আম্বারপেটের মল্লিকার্জুন নগরের বাসিন্দা ওই দম্পতি। স্বামী পেশায় অটোচালক। তবে সেই অটোচালনা থেকে তেমন বেশি কিছু আয় হত না। এদিকে তিনি অসুস্থ ছিলেন। ফলে একদিকে সংসার চালানো, চিকিৎসার খরচ ও মেয়েদের পড়াশোনা। সবমিলিয়ে হিমশিম খাচ্ছিলেন ওই দম্পতি।
মেয়ের কলেজ ফি
হায়দরাবাদ পুলিস সূত্রে খবর, ওই দম্পতি গুরুতর আর্থিক সমস্যা থেকেই এই কাজ করতে শুরু করেন বলে দাবি করেছেন। দম্পতির দাবি, তাঁরা তাঁদের মেয়ের কলেজ ফি দিতে হিমশিম খাচ্ছেন। দুই মেয়ে দম্পতির। বড় মেয়ে বর্তমানে বি.টেক দ্বিতীয় বর্ষে পড়ছে। অন্যদিকে ছোট মেয়ে এই বছরের ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৪৭০-এর মধ্যে ৪৬৮ নম্বর পেয়েছে। সেও এবার কলেজ ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)