জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন মহাদেবের পর এবার শিবশক্তি(Operation Shivshakti)। ৩০ জুলাই, বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা(Poonch district of Jammu and Kashmir) দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুই সন্ত্রাসবাদী। তবে ভারতীয় সেনাবাহিনী তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় এবং অপারেশন শিবশক্তির অধীনে দুই সন্ত্রাসবাদীকে খতম করে। এই অভিযান চালানো হয় একটি স্যাটেলাইট ফোনে টেকনিক্যাল ইন্টারসেপ্ট পাওয়ার পর। যা পহেলগাঁওয়ে হামলাকারীরা ব্যবহার করেছিল বলে মনে করা হয়।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:Sikkim Earthquake: রাশিয়ার পর কেঁপে উঠল সিকিম! ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা?
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের দেঘওয়ার সেক্টরের মালদিওয়ালান এলাকায় সেনাবাহিনী অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করে। এরপরই সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা বেশ কিছুক্ষণ ধরে চলে। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিসের যৌথ অভিযানে দুই সন্ত্রাসবাদীকে নিহত করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
হোয়াইট নাইট কর্পস-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 'নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই সন্ত্রাসবাদী। ভারতীয় সেনার দ্রুত পদক্ষেপ ও নির্ভুল ফায়ারপাওয়ারের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের কু পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গোয়েন্দা ইউনিট ও জম্মু-কাশ্মীর পুলিসের মধ্যে সমন্বিত ও সঠিক তথ্য আদান-প্রদানের ফলেই অভিযানটি সফল হয়েছে। অভিযান এখনও চলছে।'
আরও পড়ুন:Russia Earthquake Tsunami Hits: দুলে উঠল মাটি, ৮.৮ মাত্রার ভয়ংকর শক্তিশালী কম্পন! ২ দেশে আছড়ে পড়ল সুনামির রাক্ষুসে ঢেউ, জলের তলায় চলে গেল...
ঘটনার পর পুঞ্চের দেঘওয়ার সেক্টরে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে, কারণ সীমান্তের কাছে সন্দেহজনক চলাচল লক্ষ্য করা যায়। এই মুহূর্তে এলাকায় অভিযান চলমান, এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অঞ্চলটি সুরক্ষিত ও ‘স্যানিটাইজ’ করার কাজ চলছে।
গত ২৮ জুলাই জম্মু ও কাশ্মীরের লিডওয়াসে ভারতীয় সেনার চিনার কর্পের অপারেশন মহাদেব-এ খতম হয় পহলেগাঁও হামলায় মূল চক্রী মুসা ওরফে সুলেইমান। ওই অপারেশনে মৃত্যু হয় মুসার আরও ২ সঙ্গী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)