Fight over Food: কে আগে রুটি নেবে? বিয়েবাড়িতে তুমুল লড়াই, ঝগড়ায় প্রাণ হারাল দুজনেই...

Uttar Pradesh: বিয়েবাড়িতে রুটি নিয়ে শুরু হয় ঝামেলা। কথা হাতাহাতি থেকে লাঠি নিয়ে মারামারি। দুই যুবকের মধ্যে ঝামেলা চরমে উঠে দুজনেরই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

সৌমিতা খাঁ | Updated By: May 5, 2025, 10:33 AM IST
Fight over Food: কে আগে রুটি নেবে? বিয়েবাড়িতে তুমুল লড়াই, ঝগড়ায় প্রাণ হারাল দুজনেই...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে আগে তন্দুরি রুটি পাবে? এই নিয়ে বিয়েবাড়িতেই তুমুল ঝামেলা। ঝগড়া চরম পর্যায়ে গিয়ে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে শোকে পালটে যায়। হাতাহাতি করতে করতে দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।  ঘটনাটি ঘটে ৩ মে উত্তর প্রদেশের অমেঠিতে। 

Add Zee News as a Preferred Source

১৮ বছর বয়সী রবি কুমার ওরফে কাল্লু এবং ১৭ বছর বয়সী এক কিশোরের মধ্যে বিয়েবাড়িতে এসে বচসা বাঁধে। বিয়েবাড়িতে তন্দুরি রুটি নিয়ে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটি চোখের পলকে হাতাহাতিতে পরিণত হয়ে মারাত্মক রূপ নেয়। তারা একে অপরকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এর ফলে তাদের দুজনেরই গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন:Madhyapradesh Horror: ১৭-র কিশোরীকে দু'রাত ধরে চার বর্বরের ভয়াবহ ধর্ষণ! তৃতীয়দিনের ভোরে ডেপুটি জেলরও...

ঘটনাস্থলেই নাবালক মারা যায়। এবং রবিকে চিকিৎসার জন্য ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। রামজীবন ভার্মা, যার মেয়ের বিয়ে হচ্ছিল তিনি বলেন, 'আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ আমাদের খবর দেওয়া হয় যে ঝগড়া শুরু হয়েছে। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন ছেলেরা ইতিমধ্যেই ঝগড়া করছে এবং নিজেদের গুরুতর আহত করেছে। এই সব ঘটেছে একটি রুটি নিয়ে।'

গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা (সিও) অখিলেশ ভর্মা জানিয়েছেন, পুলিস মৃতদেহটি তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন:Crocodile Attack: হিংস্র কুমিরকে মূর্তি ভেবে সেলফি! শেষমেশ ৫০ সেলাই নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.