Bengaluru girl falls while filming reel: রিলস বানাতে বুঁদ, ১৩ তলা থেকে সোজা নীচে পড়লেন ২০-র তরুণী! চৌচির মাথা, ভেসে গেলেন রক্তে...

Bengaluru girl news: পার্টিতে কথা কাটাকাটি।  'দুঃখের' রিলস বানাতে ছাদে চলে যান ওই তরুণী। তারপরই...

সুদেষ্ণা পাল | Updated By: Jun 26, 2025, 06:58 PM IST
Bengaluru girl falls while filming reel: রিলস বানাতে বুঁদ, ১৩ তলা থেকে সোজা নীচে পড়লেন ২০-র তরুণী! চৌচির মাথা, ভেসে গেলেন রক্তে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। পার্টি করছিলেন একটি ১৩ তলা নির্মীয়মাণ বহুতলে। বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় রিলস বানাতে মশগুল হয়ে পড়েন বছর ২০-র এক তরুণী। রিলস বানাতে তিনি এতটাই বুঁদ হয়ে যান, তাঁর হুঁশও ছিল না যে তিনি ছাদের একদম ধারে চলে এসেছেন। শেষে রিলস বানাতে বানাতেই ১৩ তলা থেকে পা ফসকে একেবারে সোজা নীচে পড়ে যান ২০ বছরের ওই তরুণী। 

Add Zee News as a Preferred Source

পরিণতিতে মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারায়। পুলিস জানিয়েছে, ছেলে-মেয়ে সবাই মিলেই পার্টি করছিল। লেট-নাইট পার্টি চলছিল। সেই সময় সম্পর্কের টানাপোড়েনে একটু কথা কাটাকাটিও হয়। তারপরই 'দুঃখের' রিলস বানাতে ছাদে চলে যান ওই তরুণী। প্রাথমিকভাবে এটাই জানিয়েছে পুলিস। 

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। আদতে বিহারের বাসিন্দা ওই তরুণী কর্মসূত্রেই বেঙ্গালুরুতে থাকতেন। বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন ওই তরুণী। খবর দেওয়া হয়েছে ওই তরুণীর বাড়িতেও। তরুণীর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ভয়াবহ আমদাবাদ বিমান দুর্ঘটনা, শেষ সময়ে বিমানসেবিকা রোশনির অসীম সাহসিকতা! যাত্রীদের বাঁচাতে তিনি...

আরও পড়ুন, Puri Jagannath Temple: মিথ না সত্যি? পুরী মন্দিরের বিস্ময়-কথা... ১২-১৯ বছর বাদে বাদে মন্দিরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.