Valentine's Day tragedy: শুক্রবারে শিহরন! ভ্যালেন্টাইনস ডে নিয়ে তুমুল ঝগড়া, রাগে হোটেলের জানলা দিয়ে মরণঝাঁপ তরুণীর...

Delhi: হোটেলের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। বন্ধুর সঙ্গে ঝগড়া করে রাগের মাথায় তিনি জানালা দিয়ে লাফ দিলেও নিচে রাখা খালি বাক্সের স্তূপের ওপর পড়ায় বড় বিপদ থেকে রক্ষা পান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। 

সৌমিতা খাঁ | Updated By: Feb 13, 2026, 03:44 PM IST
Valentine's Day tragedy: শুক্রবারে শিহরন! ভ্যালেন্টাইনস ডে নিয়ে তুমুল ঝগড়া, রাগে হোটেলের জানলা দিয়ে মরণঝাঁপ তরুণীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার ভরদুপুরে ভয়ংকর কাণ্ড। হোটেলের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। এদিন 'সন্তোষ রেসিডেন্সি' নামে একটি হোটেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি দিল্লির।

Add Zee News as a Preferred Source

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১২টা নাগাদ এক যুবকের সঙ্গে ওই হোটেলে এসেছিলেন সুন্দর নগরীর বাসিন্দা ওই তরুণী। সওয়া একটা নাগাদ যুবকটি হোটেল থেকে বেরিয়ে যান। তার কিছুক্ষণ পরেই হোটেলের ঘরের চারতলার জানালা দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। হোটেলের কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে পুলিস জানিয়েছে, নাচে স্তূপ করে রাখা কিছু খালি কার্টন বা বাক্সের ওপর পড়ায় ভয়াবহ চোট থেকে রক্ষা পেয়েছেন তরুণী।

আরও পড়ুন:Bhopal Horror: গাড়ি বদলে বদলে চারবার নাবালিকার শরীরে নরপিশাচের কামুক নখদাঁত! রাজপথে রক্তহিম অত্যাচার! একটা ভিডিয়ো...

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে যে, ভ্যালেন্টাইন ডে পালন করা নিয়ে ওই যুবক ও তরুণীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। ঝগড়ার জেরে যুবকটি হোটেল ছেড়ে চলে যায়। তারপরই অপমানে বা রাগের মাথায় তরুণী চরম পদক্ষেপ নেন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীটি সরাসরি সিমেন্টের রাস্তার ওপর না পড়ে নিচে রাখা পুরনো কাগজের বাক্সের স্তূপের ওপর পড়েন। এই বাক্সগুলো কুশনের মতো কাজ করায় সরাসরি মাথায় বা শরীরে মারাত্মক আঘাত লাগেনি। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিস সূত্রে জানানো হয়েছে, তরুণীর সঙ্গে থাকা ওই যুবক উত্তরপ্রদেশের বুলন্দশহরের বুগরাসী এলাকার বাসিন্দা। পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ২২ বছর বয়সী ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস আরও জানিয়েছে, তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট ও বয়ানের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:Red Fort Attack Big Updates: লাল কেল্লায় জইশের ভয়াবহ হামলা নিয়ে সামনে এল বিস্ফোরক তথ্য! রাষ্ট্রসংঘের রিপোর্টে হাড়হিম...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.