জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ২১ বছরের ছাত্র। পড়াশোনার চাপ নিতে পারছিলেন না। তাই জীবনযুদ্ধে হার মানার সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী হন তিনি। মৃত্য়ুর আগে বাবা-মায়ের জন্য রেখে যান শেষ চিঠিও।
Add Zee News as a Preferred Source
মৃত পড়ুয়ার নাম মহম্মদ আন, বাড়ি রামপুরে। চার দিন আগে তিনি কানপুরের রাওয়াতপুরের একটি হোস্টেলে থাকতে শুরু করেছিলেন। পুলিস জানিয়েছে, শুক্রবার দুপুরে তাঁর রুমমেট ইমদাদ হাসান তাঁকে নামাজে যেতে বলেছিলেন, কিন্তু মহম্মদ যেতে চাননি। পরে ইমদাদ ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে তিনি পুলিসকে খবর দেন।
আরও পড়ুন:Jaipur School Horror: 'সহপাঠীদের কুইঙ্গিত, লাগাতার বুলিংয়েই ৪ তলা থেকে ঝাঁপ দিয়েছে আমাদের ৯ বছরের মেয়ে', বাবা-মায়ের বিস্ফোরক অভিযোগ...
পুলিস এসে দরজা ভেঙে দেখে, মহম্মদ ফ্যানের সঙ্গে ঝুলছে। তার পাশে দু পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিস। যেখানে লেখা, 'মা-বাবা, আমাকে ক্ষমা করো। আমি খুব মানসিক চাপে আছি। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারব না। আমি জীবনে ক্লান্ত। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার পরিবার সুখে থাকুক, আমিও মৃত্যুর পর শান্তিতে থাকব।' পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য, জয়পুরের স্কুলে চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মাত্র ৯ বছরের মেয়ে। একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন বাবা-মা। মেয়ের ময়নাতদন্তের পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের করেন তাঁরা।
স্কুলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলেছেন মৃত আমাইরার মা। তার মা শিবানী মীনা এক বছর আগে মেয়ের একটা রেকর্ডিং প্রকাশ করেন যেখানে আমাইরা বলছে, 'আমি স্কুলে যেতে চাই না... আমাকে পাঠিও না।' তিনি জানিয়েছেন, এই রেকর্ডিং তিনি আমাইরার ক্লাসের শিক্ষিকাকে পাঠিয়েছিলেন। এই আশায় যে এতে স্কুল বুঝতে পারবে মেয়ের কিছু সমস্যা হচ্ছে।
আরও পড়ুন:Viral Video: লঙ্কাগুঁড়োর বদলে সোনা! টার্গেট মিস হতেই ২৫ সেকেন্ডে ২০ বার চড় খেল চোর...
শিবানী অভিযোগ করেন, 'আমি ক্লাস টিচারের সঙ্গে কথা বলেছি, ক্লাস কো-অর্ডিনেটরের সঙ্গেও একাধিকবার কথা বলেছি, গত এক বছরে অনেকবার জানিয়েছি। কিন্তু তারা হয় আমাকে এড়িয়ে যেত, নয়তো গুরুত্ব দিত না।' আমাইরা বাবা-মা আরও অভিযোগ করেন যে, স্কুলেরই কিছু পড়ুয়া তাঁদের মেয়েকে হেনস্থা করত। ঘটনার দিও সেই অভিযোগ করেছিল মেয়ে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)