Mumbai Shocker: ২৩ তলা থেকে ঝাঁপ ২৫-র তরুণীর! দু'ভাগে বিভক্ত শরীর...

Mumbai: ২৩ তলা ঝাঁপ দিয়ে শরীর দুখণ্ড হয়ে গেল ২৫-র তরুণীর। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত? তা এখনও জানা যায়নি।

সৌমিতা খাঁ | Updated By: May 28, 2025, 12:29 PM IST
Mumbai Shocker: ২৩ তলা থেকে ঝাঁপ ২৫-র তরুণীর! দু'ভাগে বিভক্ত শরীর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবাসিক ভবনের ২৩ তলা থেকে ঝাঁপ দেয় ২৫ বছরের তরুণী। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে সোমবার রাতে মুম্বইয়ের (Mumbai) ভিক্রোলির কান্নামওয়ার নগর (Vikhroli’s Kannamwar Nagar)এলাকায়। পুলিস জানিয়েছে, আত্মঘাতী মহিলা হর্ষদা তান্ডোলকর (Harshada Tandolkar)মানসিক সমস্যায়(mental health issue) ভুগছিলেন। কেইএম হাসপাতালের পাশাপাশি পারেলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে। যদিও তার এই চরম সিদ্ধান্তের কারণ এখনও জানা যায়নি। 

Add Zee News as a Preferred Source

আরও জানা গিয়েছে, হর্ষদা ২৩ তলা থেকে লাফিয়ে পড়েন। এবং একটি বাইকের উপর গিয়ে তিনি পড়েন। হর্ষদা এতটাই জোরে পড়ে যে তার দেহ দুই ভাগে ভাগ হয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদন (এডিআর) নথিভুক্ত করা হয়।

উল্লেখ্য, পঞ্চকুলায় একই পরিবারের ৭ জনের আত্মহত্যার খবর শিউড়ে উঠেছে গোটা দেশ। ২০ কোটির ঋণের বোঝা নিয়ে প্রায় পালিয়েই বেড়াচ্ছিলেন পরিবারটি। কিন্তু শেষরক্ষা হল না। পঞ্চকুলার মিত্তর পরিবারের কাহিনি এক ঝটকায় মনে করিয়ে দিচ্ছে ট্যাংরার দে-পরিবারের ঘটনা। আত্মীয়রা সব কোটি কোটি টাকার মালিক হওয়া সত্বেও কোনও রকম সাহায্য করেনি। তারপরেই গোটা পরিবার একসঙ্গে মৃত্যুর পথ বেছে নেয়।

গাড়ি ভিতর বিষ খেয়ে মারা যান ছ’জন। গাড়ির বাইরে মারা যান পরিবারের কর্তা, ৪২ বছর বয়সি প্রবীণ মিত্তল। বাগেশ্বর ধামে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে সকলে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.