Bodybuilder Death: বিয়ের শাড়ি দেখিয়ে নিমন্ত্রণ! প্রেমিকার নিষ্ঠুর ধোঁকায় অভিমানে চিরবিদায় বডি বিল্ডার কিরণের, লিখলেন...

Bengaluru: প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর সহ্য করতে না পেরে তরুণ যুবকের চরম পদক্ষেপ। গত তিন বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল, কিন্তু প্রেমিকা তাঁকে বিয়ের কার্ড ও শাড়ি দেখালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মৃত্যুর আগে একটি নোটে তিনি এই ঘটনার জন্য প্রেমিকা ও তাঁর মাকে দায়ী করে গেছেন।

সৌমিতা খাঁ | Updated By: Feb 8, 2026, 03:25 PM IST
Bodybuilder Death: বিয়ের শাড়ি দেখিয়ে নিমন্ত্রণ! প্রেমিকার নিষ্ঠুর ধোঁকায় অভিমানে চিরবিদায় বডি বিল্ডার কিরণের, লিখলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালোবাসার মানুষের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবরে চরম পদক্ষেপ ২৬ বছরের যুবকের। গত শনিবার সন্ধ্যেবেলা বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউট এলাকায় আত্মঘাতী হন কিরণ। তিনি পেশায় একজন জিম ট্রেনার এবং বডি-বিল্ডার ছিলেন।

Add Zee News as a Preferred Source

পুলিস ও পারিবারিক সূত্রে খবর, স্থানীয় গেলেয়ারা বালাগা লেআউটের বাসিন্দা কিরণ গত তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই তরুণী কিরণকে জানান যে তাঁর অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এমনকি কিরণকে বিয়ের কার্ড ও বিয়ের শাড়িও দেখান তিনি। এই ঘটনার পর থেকেই গত দুই সপ্তাহ ধরে চরম মানসিক অবসাদে ভুগছিলেন কিরণ।

আরও পড়ুন:Student slaps teacher: 'বাড়িতে কেউ কিছু বলে না, আপনি কে?', এই বলেই শিক্ষিকাকে সপাটে চড় টুয়েলভের ছাত্রের!

জানা গিয়েছে, ভ্যালেন্টাইনস ডে পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিরণ। কিন্তু প্রেমিকার বিয়ের খবরে তিনি ভেঙে পড়েন। শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের কাছে একটি কাগজ ও পেন চান তিনি। মা সন্দেহ প্রকাশ করলে কিরণ জানান, তিনি কোনও আর্থিক লেনদেনের হিসেব লিখবেন। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থল থেকে পুলিস একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে কিরণ তাঁর মৃত্যুর জন্য ওই তরুণী এবং তরুণীর মাকে দায়ী করেছেন বলে জানা গিয়েছে। নোটে নিজের মোবাইলের পাসওয়ার্ডও লিখে দিয়ে গিয়েছেন তিনি। কিরণের পরিবারের দাবি, তিনি ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তরুণীর ঋণের টাকা মেটাতে নিজের উপার্জনের বড় অংশ খরচ করেছিলেন। নামী বডি-বিল্ডার হিসেবে পরিচিত কিরণের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহালক্ষ্মী লেআউট থানার পুলিস একটি মামলা দায়ের করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ওড়িশায় এক তরুণ পুলিসকর্মী নিজের সার্ভিস পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগেই তাঁর বাগদান হয়েছিল। মৃত পুলিস কর্মীর নাম সুনীল সেঠি (২৭)। আত্মহত্যার ঠিক আগে তিনি তাঁর হবু স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা ট্রান্সফার করেছেন বলে পুলিস জানিয়েছে।

আরও পড়ুন: SIR in Bengal: বিগ ব্রেকিং! SIR শুনানি বন্ধ করতে চায় কমিশন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

২০২৩ সালে ওড়িশা পুলিসে আর্মড পুলিস রিজার্ভ (APR) কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন সুনীল। পুলিস সূত্রের খবর, আগামী মাসে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ের খরচ সামলানোর জন্য সম্প্রতি তিনি ব্যাংক থেকে ৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তিনি তাঁর বাগদত্তাকে ফোন করে চরম পথ বেছে নেওয়ার ইঙ্গিত দেন। এরপর ভোরে পুলিস রিজার্ভ লাইনের ব্যারাকের ছাদে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.