Constable Death: এনগেজমেন্ট সেরেছেন ৭ দিন আগে, হবু স্ত্রীকে ৯ লাখ টাকা অনলাইনে পাঠালেন তরুণ পুলিসকর্মী! তারপরই রিভলভার...

Bhubaneswar: নিজের সার্ভিস পিস্তল দিয়ে আত্মঘাতী তরুণ কনস্টেবল। জানা গেছে, তিনি তার বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের অমতেই গত সপ্তাহে তাদের আংটি বদল হয় এবং আগামী মাসে বিয়ের কথা ছিল।

সৌমিতা খাঁ | Updated By: Feb 7, 2026, 03:17 PM IST
Constable Death: এনগেজমেন্ট সেরেছেন ৭ দিন আগে, হবু স্ত্রীকে ৯ লাখ টাকা অনলাইনে পাঠালেন তরুণ পুলিসকর্মী! তারপরই রিভলভার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র এক সপ্তাহ হয়েছে এনগেজমেন্টের। আচমকাই নিজের সার্ভিস পিস্তল দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন পুলিস কনস্টেবল। গত বৃহস্পতিবার সাতসকালে ওড়িশার নয়াগড় জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত পুলিস কর্মীর নাম সুনীল সেঠি (২৭)। আত্মহত্যার ঠিক আগে তিনি তার হবু স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা ট্রান্সফার করেছেন বলে পুলিস জানিয়েছে।

Add Zee News as a Preferred Source

২০২৩ সালে ওড়িশা পুলিসে আর্মড পুলিস রিজার্ভ (APR) কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন সুনীল। পুলিস সূত্রের খবর, আগামী মাসে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ের খরচ সামলানোর জন্য সম্প্রতি তিনি ব্যাংক থেকে ৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাত ১টা নাগাদ তিনি তাঁর বাগদত্তাকে ফোন করে চরম পথ বেছে নেওয়ার ইঙ্গিত দেন। এরপর ভোরে পুলিস রিজার্ভ লাইনের ব্যারাকের ছাদে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন:Surat: মেয়ের বিয়ের দিন ভোরে বিষাদের সুর! নিজের রিভলভার দিয়ে শেষ করার চেষ্টার পরই কোটিপতি বাবা...

তদন্তে জানা গিয়েছে, সুনীল তাঁর বড় ভাইয়ের শ্যালিকাকে পছন্দ করতেন এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পরিবার এই সম্পর্কের ঘোর বিরোধী ছিল। পরিবারের অমতেই গত সপ্তাহে তাঁদের আংটি বদল হয়, যা সুনীলের পরিবার বয়কট করেছিল। 

বিয়ের জন্য ঋণ নেওয়ার কথা জানতে পেরে পরিবারের সঙ্গে সুনীলের অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। এক পর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং নয়াগড়ে ভাড়াবাড়ি খুঁজছিলেন। নয়াগড়ের এসপি এস. সুশ্রী জানান, মৃত্যুর আগে সুনীল তাঁর বাগদত্তাকে বেশ কিছু আবেগপূর্ণ মেসেজ পাঠান। এবং ঋণের পুরো টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরদিন সকাল ৮টা নাগাদ তাঁর হবু স্ত্রী মেসেজগুলো দেখেন এবং টাকা ঢোকার মেসেজ পান। তিনি পালটা মেসেজে সুনীলকে সতর্কও করেছিলেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল।

পুলিস কনস্টেবলের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিস।

আরও পড়ুন:US-India Trade Deal: মেগা ডিল! রাশিয়ার তেল ছাড়তেই ভারতীয় পণ্যে আরও বাম্পার ছাড় আমেরিকার...

প্রসঙ্গত, সুরাতের এক কোটিপতি রিয়েল এস্টেট ব্যবসায়ী তুষার ঘেলানি নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করার পর চিকিৎসকরা তুষার ঘেলানিকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন।

৫ ফেব্রুয়ারি, অর্থাৎ মেয়ের বিয়ের দিন সকালেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক হওয়ায় লিভার দান করা যায়নি, তবে তাঁর চোখ দুটি সফলভাবে দান করা সম্ভব হয়েছে। সুরাতের আবাসন শিল্পে তুষার ঘেলানি ছিলেন অত্যন্ত পরিচিত নাম। বড় বড় আবাসন ও বাণিজ্যিক প্রকল্পের সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছিল।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.