Karnataka: 'আমি ওর সঙ্গেই থাকতে চাই', সতেরোর ছাত্রের সঙ্গে পালালেন 'দুই সন্তানের মা' শিক্ষিকা...

Karnataka:  শিক্ষিকাকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করল পুলিস।  ওই ছাত্রকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে।

তনুময় ঘোষাল | Updated By: Sep 2, 2025, 08:33 PM IST
Karnataka: 'আমি ওর সঙ্গেই থাকতে চাই', সতেরোর ছাত্রের সঙ্গে পালালেন 'দুই সন্তানের মা' শিক্ষিকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংসারে মন নেই। স্বামীর সঙ্গে থাকতেও চান না। নাবালক ছাত্রকেই ফুঁসলিয়ে সন্তান-সহ উধাও শিক্ষিকা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Madhya Pradesh Hospital horror: ইন্দৌরে হরর! সরকারি হাসপাতালে ICU খুনে ইঁদুরের ঠেক, ২ সদ্যোজাতর মাথা-ঘাড়-আঙুল চিবিয়ে... ইশ...

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষিকার বয়স সাতাশ বছর। দুই সন্তানের মা। বাড়ি, কর্নাটকের আলাপ্পুঝা জেলার পল্লীপুরমে। বারো দিন আগে  পল্লীপুরমে এক ছাত্রের সঙ্গে ওই শিক্ষিকা পালিয়ে যান বলে অভিযোগ। সঙ্গে করে নিয়ে যান দুই সন্তানকে! ছাত্রের বয়স ১৭ বছর। ছেলে খোঁজ না পেয়ে শেষে পুলিসেক দ্বারস্থ হয় ওই ছাত্রের পরিবার।

তদন্তে নামে পুলিস। বিভিন্ন জায়গা চলে তল্লাশি। কিন্তু ওই ছাত্রের সন্ধান মেলেনি। পুলিস সূত্রের খবর, ওই শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করছিলেন না। ফলে তাঁকে খুঁজে বের করা বেশ কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু কোল্লার থেকে এক আত্মীয়কে হোয়াটস অ্যাপে মেসেজ করতেই ধরা পড়ে যান। আলাপ্পুঝা থেকে গ্রেফতার করা হয় শিক্ষিকাকে। ওই ছাত্রকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিস।

এদিকে নাবালক ছাত্রের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন, পুলিসি জেরায় সেকথা স্বীকার করে নিয়েছেন ওই শিক্ষিকা। তাঁর সাফ কথা, 'আমি ওর সঙ্গেই থাকতে চেয়েছিলাম'। ওই ছাত্রকে যৌন হেনস্থার মুখে পড়তে হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন:  UP Adult Video: 'পুলিস' স্ত্রী পরপুরুষের বিছানায় আদরে এলোমেলো, 'কনস্টেবল' স্বামী লুকিয়ে করলেন ভিডিয়ো! তারপরই মারাত্মক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.