)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষার আর বাকি কিছু ঘণ্টা। বন্ধুরা ডাকতে এল, কিন্তু সাড়া পেলেন না সহপাঠীর। সঙ্গে সঙ্গে ক্যাম্পাস হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটি ৩১ বছরের এম টেক প্রথম বর্ষের এক ছাত্র হস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই পড়ুয়ার মৃত্যু হয়। মৃত পড়ুয়ার নাম অনুপ সিং চৌহান, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলেন। তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা ছিলেন। দুই মাস আগেই অনুপ আইআইটি-বিএইচইউতে ভর্তি হন।
৩ অগাস্ট, বুধবার অনুপের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পুলিস জানিয়েছে, পরীক্ষার আগের রাতে তিনি প্রায় রাত ৩টে পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এবং সঙ্গে তাঁর আরও দুই বন্ধু ছিল। পড়াশোনার পর বন্ধুরা যে যার ঘরে চলে যায়। পরীক্ষার দিন সকাল ৬টায় বন্ধুরা অনুপকে জাগানোর জন্য। কিন্তু বন্ধুরা তাঁকে হস্টেলের ঘরে অচেতন অবস্থায় উদ্ধার করে।
আরও জানা গিয়েছে, বন্ধুরা গিয়ে দেখে অনুপের শরীর পুরোপুরি ঠান্ডা ছিল না, সামান্য উষ্ণ ছিল। সিপিআর দেওয়ার চেষ্টাও করে বন্ধুরা। তারপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অনুপের বাবা, আজমগড়ের একজন আইনজীবী বিনোদ সিং। তিনি বলেন, অনুপ তাঁর ছোট ভাইয়ের সঙ্গে আগের রাত ১১.৩০ টার দিকে ফোনে কথা বলেছিলেন। কিন্তু তাঁর কোনও শরীরের খারাপের কথা বলেননি। ময়নাতদন্তের পর পুলিস মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)