)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওনাম উত্সবে জোরদার আয়োজন। স্টেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেরালার বিধানসভা থেকে আয়োজিত হয় সেই অনুষ্ঠান। চারিদিকে খুশির আমেজ, আচমকাই তা পালটে গেল শোকে।
মঞ্চে নাচতে নাচতেই আচমকাই ৪৫ বছরের ব্যক্তি ধপ করে পড়ে লুটিয়ে পড়লেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম জুনাইস। তিনি একজন সহকারী লাইব্রেরিয়ান ছিলেন। এবং তার আগে প্রাক্তন বিধায়ক পিভি আনোয়ারের ব্যক্তিগত সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।
মঞ্চে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে আরও যারা নাচছিলেন, তাঁরা ছুটে আসেন। তত্ক্ষণাত্ তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জুনাইসের শেষ মুহূর্তের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রায় দশ জন মিলে পারফর্ম করছেন। জুনাইস একেবারে মধ্যমণি হয়েই নাচছিলেন। চোখের নিমেষেই তিনি বসে পড়ে স্টেজে লুটিয়ে পড়লেন। তাঁকে সাহায্যের জন্য বাকিরা ছুটে এলেন।
দেখুন সেই শেষ মুহূর্তের ভিডিয়ো:
A 45-year-old man collapsed and died while dancing on stage during the Onam celebrations organised by the Kerala legislative assembly.
— Vani Mehrotra (@vani_mehrotra) September 2, 2025
The deceased was identified as Junais, an assistant librarian who earlier worked as the personal assistant of former MLA PV Anwar.
He was… pic.twitter.com/dky9R6XPRP
জুনাইস ওয়ানাড়ের বাসিন্দা ছিলেন। এবং এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
উল্লেখ্য, কিছুদিন আগেই হাসপাতালে রাউন্ডে বেরিয়েছিলেন ৩৯ বছরের হার্ট সার্জন। আচমকাই বুকে ব্যথা, সাইলেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট। চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন, ওখানেই শেষ হয়ে গেলেন। ২৭ আগস্ট, বুধবার ডা. গ্রাডলিন রায়ের হাসপাতালেই মৃত্যু হয়। হায়দরাবাদ-ভিত্তিক নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার এক্স হ্যান্ডেলে জানান, সহকর্মীরা ডা. গ্রাডলিন রায়কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা বিফলে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)