8th Pay Commission: অষ্টম পে কমিশনে হাতে 'লটারি'! বেতন বাড়তে পারে ৪০ হাজার থেকে ১ লাখ...

8th Pay Commission Salary Hike: অষ্টম পে কমিশনে বেতনে সমতা আনতে নিম্ন বেতন স্কেলগুলিকে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশোধিত মূল বেতন একলাফে অনেকটাই বেড়ে ৫১,৪৮০ টাকা হওয়ারও সম্ভাবনা রয়েছে।  

সুদেষ্ণা পাল | Updated By: May 21, 2025, 05:08 PM IST
8th Pay Commission: অষ্টম পে কমিশনে হাতে 'লটারি'! বেতন বাড়তে পারে ৪০ হাজার থেকে ১ লাখ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালে। আর ১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই অষ্টম পে কমিশন (8th Pay Commission) কার্যকর হওয়ার কথা। ২০২৫-এর ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেন। এখন অষ্টম পে কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন অনেকটাই বাড়বে (8th Pay Commission Salary Hike) বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশনের ফলে শুধু ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীই উপকৃত হবেন না, একইসঙ্গে দেশের প্রায় ৬৫ ​​লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেন বলে আশাবাদী সরকার।   

Add Zee News as a Preferred Source

অষ্টম পে কমিশন
অষ্টম পে কমিশনে বেতনে সমতা আনতে নিম্ন বেতন স্কেলগুলিকে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। মানে স্তর ১-এর সঙ্গে স্তর ২, স্তর ৩-এর সঙ্গে স্তর ৪ এবং স্তর ৫-এর সঙ্গে স্তর ৬ একত্রিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অষ্টম পে কমিশনে বেতন কত বাড়বে। উল্লেখ্য, বেতনের এই বাড়া-কমা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাকটর (Fitment Factor)-এর উপর। 

ফিটমেন্ট ফ্যাকটর
পে কমিশন এই ফিটমেন্ট ফ্যাকটরের ভিত্তিতেই কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করে থাকে। যদি ফিটমেন্ট ফ্যাকটর কম হয় তাহলে বেতন কম বাড়ে। আর যদি ফিটমেন্ট ফ্যাকটর বেশি হয়, তাহলে বেতন বেশি বাড়ে। এই ফিটমেন্ট ফ্যাকটর হচ্ছে একটি গুনিতক সূচক ইউনিট যার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন ও পেনশনের রিভিশন করা হয়ে থাকে।  

অষ্টম পে কমিশন বেতন বৃদ্ধি
বিশেষজ্ঞরা বলছেন, অষ্টম পে কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৮ থেকে ২.৮৬ এর মধ্যে হয়, তাহলে মূল বেতন ৪০-৫০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গ্রেড পে-এর উপর নির্ভর করে ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্তও বেতন বাড়তে পারে অষ্টম পে কমিশনে। আনুপাতিকভাবে বাড়বে পেনশনও। প্রসঙ্গত, সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর স্থির হয়েছিল ২.৫৭। যার ফলে গড়ে ২৩.৫৫% বেতন বৃদ্ধি হয়েছিল। 

বর্তমানে, লেভেল ১-এর একজন কেন্দ্রীয় কর্মচারী মাসে বেসিক পে হিসেবে ১৮,০০০ টাকা পান। সেখানে লেভেল ২-এর একজন কর্মচারী ১৯,৯০০ টাকা পান। একত্রিকরণের পরে, লেভেল ১-এর কর্মচারীর বেসিক পে নতুন বেতন কাঠামো অনুযায়ী হবে। সেইসঙ্গে যোগ হবে নয়া ফিটমেন্ট ফ্যাকটর, যা ২.৮৬ হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে এখনও চূড়ান্ত ঘোষণা বাকি। ফলে সেক্ষেত্রে সংশোধিত মূল বেতন একলাফে অনেকটাই বেড়ে ৫১,৪৮০ টাকা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, Jyoti Malhotra: ভারতীয় হিন্দু থেকে দেশভাগ! 'গোপন' ডায়েরিতে পাকিস্তান নিয়ে 'ISI-চর' জ্যোতি লিখেছেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.