জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টম পে কমিশনে (8th Pay Commission) এবার বিরাট পদক্ষেপ। অষ্টম পে কমিশন অফিসিয়ালি শুরু হওয়ার আগে একে 'কী স্টেপ' বলা হচ্ছে। কেননা, অষ্টম পে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবার 'লাইভ' (8th Pay Commission Website Launch) হল! এবার পাবলিক কনসালটেশন প্রসেস কাগজে কলমে খুলে গেল। সরকারি কর্মচারী, পেনশনভোগী, বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে অষ্টম পে কমিশনের বিভিন্ন ইস্যুর উপর আলোচনা আহ্বান করা হচ্ছে 'MyGov platform'-য়ে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Mahashivratri 2026: ৩০০ বছর পরে মহাশিবরাত্রিতে মহাজাগতিক ঘটনা! ৮ বিরল যোগ বিপুল সৌভাগ্য বয়ে আনবে এই রাশিদের জন্য...
সত্যিই বিগ?
অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে সম্প্রতি বিগ ব্রেকিং (8th Pay Commission Big Breaking), বিগ নিউজ (8th Pay Commission Big News), বিগ আপডেট (8th Pay Commission Big Updates) ইত্যাদি অনেক হয়েছে। কিন্তু আসলে তা নিয়ে কী ঘটেছে? ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) অষ্টম পে কমিশন নিয়ে তো নতুন কোনও ঘোষণাই করেননি নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)?-- এটা নিয়েই এখন চলছে আলোচনা। তবে এরই মধ্যে এল আশার আলো।
পোশাকি ভাবে শুরু অষ্টম পে কমিশন
পোশাকি ভাবে শুরু হয়ে গেল অষ্টম পে কমিশন। তারা ওয়েবসাইট লঞ্চ করল। এর জেরে অন্তত এটুকু আশ্বাস মিলছে যে, কমিশন এবার তার কাজ শুরু করবে। পে রিভিসন, সার্ভিস বেনিফিটস ইত্যাদি নিয়ে এবার আলোচনা শুরু হবে। স্যালারি, অ্যালোয়েন্স, পেনশন, পে স্ট্রাকচার ইত্যাদি নিয়ে সংশ্লিষ্ট সকলকেই মতামত দিতে বলা হচ্ছে সেই ওয়েবসাইটে।
'মাইগভ পোর্টাল'
অষ্টম পে কমিশনের পুরো পদ্ধতিটি স্বচ্ছ ও সরল রাখতে কমিশন এই 'মাইগভ পোর্টাল'টি খুলেছে। এখানেই এ সংক্রান্ত সমস্ত সাজেশন জমা দিতে হবে। চিঠি, ই-মেইল পাঠাতে হবে। কোনও ধরনের অফ-লাইন পদ্ধতিতে পাঠানো সাজেশন নেওয়া হবে না।
বিগ স্টেপ
এই ওয়েবসাইট লঞ্চ একটা বিরাট ঘটনা সন্দেহ নেই। এর মানে, এতদিন যেটা কাগজে-কলমে ছিল এবার সেটা বাস্তব হচ্ছে। যা সরাসরি প্রভাব ফেলবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর উপর।
আরও পড়ুন: SIR in Bengal Big News: সাবধান! চূড়ান্ত তালিকায় থাকবে না নাম! লিস্ট থেকে মুছে যাবে 'ইনভ্যালিড' ভোটারের ১.৫৭%...
অষ্টম পে কমিশন সম্পর্কে দু'একটি কথা
আমরা জানি যে, ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের মধ্যে ৮ম বেতন কমিশন নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও, এই বাজেটে সেই সংক্রান্ত কোনও বিশেষ বরাদ্দ বা সময়সীমার কথা কিন্তু সেভাবে ঘোষণা করা হয়নি। এবারের বাজেট বক্তৃতায় বা বাজেটের নথিপত্রে ৮ম বেতন কমিশনের আওতাভুক্ত বেতনবৃদ্ধি বা পেনশন সংশোধনের বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। সরকার বর্তমানে পরিকাঠামো উন্নয়ন, করনীতি সংশোধন এবং অর্থনৈতিক সংস্কারের দিকেই বেশি নজর দিয়েছে। সরকারি আধিকারিকদের মতে, ৮ম বেতন কমিশন বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিশনের সুপারিশগুলি চূড়ান্ত হতে সাধারণত ১৮ মাস সময় লাগে। ৮ম বেতন কমিশন ২০২৫ সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল। কমিশনকে তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সেই সময় যদি ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের শুরু পর্যন্ত গড়ায়, তবে তখন এ সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে। তার আগে নয়। এবং তখনই বেতন কাঠামোর পরিবর্তন কার্যকর হতে পারে। যেহেতু এই সময়সীমা এখনও চলছে, তাই এখনই বাজেটে বেতনবৃদ্ধির জন্য বিশেষ বরাদ্দ করা সম্ভব হয়নি। এদিকে বেতনবৃদ্ধি নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম পে কমিশন নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছে। অনেকেই এই বাজেটে অষ্টম পে কমিশন সংক্রান্ত অন্তত একটি প্রাথমিক দিকনির্দেশ বা বেতন কাঠামোর সংশোধনের ইঙ্গিত আশা করেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)