Brain Eating Amoeba: মাথার ভিতরের ঘিলু 'কুড়ে কুড়ে খাচ্ছে'! ভয়ংকর বিরল রোগে মৃ*ত্যু ৯ বছরের মেয়ের! ৩ মাসের শিশুও...

Brain eating amoeba death: দুধরনের অ্যামিবার সংক্রমণে ভয়ংকর বিরল রোগ! জল এবং মাটিতে পাওয়া যায়। নাক দিয়ে শরীরে প্রবেশ করে মানুষের শরীরে সংক্রামণ ঘটায়। 

সুদেষ্ণা পাল | Updated By: Aug 18, 2025, 05:56 PM IST
Brain Eating Amoeba: মাথার ভিতরের ঘিলু 'কুড়ে কুড়ে খাচ্ছে'! ভয়ংকর বিরল রোগে মৃ*ত্যু ৯ বছরের মেয়ের! ৩ মাসের শিশুও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথার ভিতরের ঘিলু কুড়ে কুড়ে খাচ্ছে অ্যামিবা (Brain eating amoeba)! আর তাতেই প্রাণ হারাল ৯ বছরের এক নাবালিকা (Brain eating amoeba death)। অসুস্থ আরও ২ জন। যারমধ্যে ৩ মাসের এক শিশুও রয়েছে। যমে-মানুষের টানাটানি চলছে। বিরল প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (PAM)-এ আক্রান্ত সবাই। ফলে আতঙ্ক ছড়িয়েছে কেরালার কোঝিকোড়ে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

Add Zee News as a Preferred Source

অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের (amoebic-meningoencephalitis) কারণ নেগেলেরিয়া ফাউলেরি। যা "মস্তিষ্ক খাওয়া অ্যামিবা" নামে পরিচিত। এটি উষ্ণ, মিষ্টি জল এবং মাটিতে পাওয়া যায়। নাক দিয়ে শরীরে প্রবেশ করে মানুষের শরীরে সংক্রামণ ঘটায়। চলতি বছরে এই নিয়ে কেরালায় এরকম ৮টি ঘটনা রেকর্ড হয়েছে। তারমধ্যে দুটি মৃত্যুর ঘটনা রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে। ৩ মাস বয়সী শিশুটি কীভাবে এই বিরল রোগে আক্রান্ত হয়েছে, সেই সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। 

বিশেষজ্ঞরা বলছেন, নেগেলেরিয়া ফাউলেরি ছাড়াও, আরেক প্রজাতির অ্যামিবা, অ্যাকান্থামোয়েবাও এই রোগের কারণ। নেগেলেরিয়া ফাউলেরি বা অ্যাকান্থামোয়েবার ইনকিউবেশন পিরিয়ড কয়েক দিন থেকে কয়েক মাস হয়ে থাকে। তাই সবসময় যে জলের সংস্পর্শেই এলেই এই সংক্রমণ ছড়ায় এমনটা নয়। কেরালায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম (AES)-এর পরীক্ষা বৃদ্ধি।  জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণও এর পিছনে কারণ হতে পারে। 

প্রসঙ্গত, ভারতে PAM-এর প্রথম কেস রিপোর্ট হয়েছিল ১৯৭১ সালে আর কেরালায় প্রথম কেস রিপোর্ট হয় ২০১৬ সালে। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত, রাজ্যে মাত্র ৮টি কেস ছিল।  কিন্তু গত বছর কেরালায় ৩৬টি পজিটিভ কেস পাওয়া যায়। তারমধ্যে ৯ জনের মৃত্যু হয়।  গতবছর যখন এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ও প্রকোপ বাড়ে, তখন ভারতের মধ্যে কেরালাতেই প্রথম অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসা প্রোটোকল এবং একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জারি করা হয়। 

আরও পড়ুন, Putin 'Poop Suitcase': ট্রাম্পের সঙ্গে বৈঠকে আলাস্কায় পুতিন, রুশ প্রেসিডেন্টের বডিগার্ডদের হাতে মল-বাক্স! কেন?

আরও পড়ুন, India Gold Reserve: টন টন সোনার খোঁজ মিলল ৬ জেলায়! আরও ৪ জায়গায় চলছে খনন... নিলামে প্রথম সোনার খনির ব্লক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.