Bihar News: নয় বছরের শিশুকে ধর্ষণ করে গলা কাটল বর্বর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও ভোগান্তি। ছয় ঘণ্টা অপেক্ষার পর গিয়ে মিলল বেড, কিন্তু বাঁচানো গেল না শিশুটিকে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম ঘটনা বিহারে(Bihar)। ৯ বছরের দলিত (Dalit)মেয়েকে নৃশংস ধর্ষণ(Rape) করে ছুড়ি দিয়ে আঘাত করে বর্বররা। গুরুতর আহত অবস্থায় তার পরিবার তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে নিয়ে গেলেও চরম দুভোর্গের শিকার হতে হয় তাকে। ছয় ঘণ্টা অতিক্রম হওয়ার পর নির্যাতিতার চিকিত্সা শুরু হয়, এমনটাই দাবি পরিবারের। তারপরেই তার মৃত্যু হয়।
রিপোর্ট অনুযায়ী, শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে স্থানীয় মাছ বিক্রেতা রোহিত সাহনি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই তাকে নৃশংস ধর্ষণ করে। এবং পরে গলা কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতিতার মা ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজতে থাকে।
প্রতিবেশীরা তাঁকে জানায় যে, তাঁর মেয়েকে রোহিতের সঙ্গে দেখা গিয়েছে। প্রতিবেশীদের অভিযোগ অনুযায়ী পুলিস রোহিতকে আটক করে। পুলিসি জেরায় সে অপরাধের কথা স্বীকার করে নেয়। এবং তাকে কোথায় সে নিয়ে গিয়েছিল সেই স্থানের কথাও জানায়। পুলিস সেখানে নিয়ে নির্যাতিতা শিশুকে অর্ধনগ্ন এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
তত্ক্ষণাত্ নির্যাতিতাকে মুজফ্ফরপুরের শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে শুরু হয় আর এক চরম ভোগান্তি।
পিএমসিএইচে পৌঁছানোর পর, নির্যাতিতার পরিবার অভিযোগ করে যে হাসপাতালে বেড পাওয়ার জন্য তাদের ছয় ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয়। ছয় ঘণ্টা পর চিকিত্সা শুরু হলেও নির্যাতিতার মৃত্যু হয়।
যদিও পিএমসিএইচ-এর ইনচার্জ সুপারিনটেনডেন্ট অভিজিৎ সিং অবহেলার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, 'নির্যাতিতাকে যখন এখানে ভর্তি করা হয়। তখন আমরা সম্পূর্ণ চিকিত্সা প্রদান করেছি। চিকিৎসায় বিলম্ব হয়েছে বলে পরিবারের দাবি ভিত্তিহীন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা জড়িত সকল বিভাগের সঙ্গে পরামর্শ করেছি এবং নিশ্চিত করেছি যে তাকে আইসিইউতেও চিকিৎসা দেওয়া হয়েছে।'
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর তীব্র আক্রমণ করে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও উদ্বেগ প্রকাশ করে লেখেন, 'অত্যন্ত লজ্জাজনক বর্বরতা। যদি তাকে সময়মতো চিকিৎসা দেওয়া যেত, তাহলে তাকে বাঁচানো যেত। কিন্তু ডবল ইঞ্জিন সরকার তার জীবন বাঁচাতে অবহেলা করেছে, তার নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)