জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ কাণ্ড ঘটল কানপুরের এক বিবিএ ছাত্রীর সঙ্গে। প্রায় মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরে এল বলা যায়। ভয়াবহ কাণ্ডের জেরে প্রায় ১৭ টা সেলাই পড়েছে ওই তরুণীর। বছর ২১-এর কলেজছাত্রী বাড়ি ফেরার পথে নির্মমভাবে পথকুকুরের আক্রমণের শিকার হন। পথকুকুকদের নিয়ে সুপ্রিম বিতর্কের মধ্যেই এই ঘটনা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন,Mamata Banerjee: দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী বাংলারই মমতা বন্দ্যোপাধ্যায়, মাত্র ১৫ লক্ষের সম্পদ! চন্দ্রবাবু নায়ডু ধনীতম: ADR রিপোর্ট
এমনই আক্রমণ যে তার মুখ ক্ষত বিক্ষত হয়ে যায়। যার ফলে চিকিৎসকদের তার গালে ১৭টা সেলাই দিতে হয়। এই ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট, শ্যাম নগরে। ই ছাত্রীর নাম বৈষ্ণবী সাহু, সে অ্যালেন হাউস রুমা কলেজের বিবিএ ফাইনাল বর্ষের ছাত্রী। জানা গিয়েছে গত ২০-অগাস্ট কলেজ থেকে ফিরছিল বৈষ্ণবী সাহু নামে বিবিএ-র ওই ছাত্রী। সেইসময়ে রাস্তায় একদল বাঁদরকে দেখতে পেয়ে তাদের পিছনে তাড়া করেছিল কয়েকটি পথকুকুর।
সেই সময় আচমকাই ওই বাঁদরগুলির সামনে পড়ে যায় বৈষ্ণবী। তখনই তাঁর উপর তিনটি হিংস্র কুকুর চড়াও হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। অসহ্য যন্ত্রণায় ও আতঙ্কে চিৎকার করতে শুরু করে বৈষ্ণবী। চিৎকার শুনে স্থানীয়েরাই কুকুরগুলিকে তাড়িয়ে বৈষ্ণবীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীর মুখের ডান দিকে কামড় বসিয়েছে কুকুরগুলি। কামড়ের অভিঘাত এতটাই তীব্র ছিল যে তরুণীর গাল দু-ভাগে চিরে গিয়েছিল। মুখ ছাড়াও ওই তরুণীর শরীরে একাধিক জায়গায় গভীর কামড়ের দাগ পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।
বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, ‘‘কলেজ থেকে ফেরার পথে ভাইঝিকে কামড়ে ক্ষতবিক্ষত করে কয়েকটি কুকুর। তার গালে গভীর ক্ষত। ১৭টি সেলাই পড়েছে। এ ছাড়াও শরীরের বেশ কয়েকটি জায়গাতেও কামড়েছে কুকুর।’’
আরও পড়ুন, Dharmasthala 'Mass Burial' Case: ধর্মস্থল 'গণহ*ত্যা-গণক*বর' মামলায় নাটকীয় মোড়! প্রথম গ্রেফতার 'হুইসেলব্লোয়ার'ই...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)