)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ঘটনা মধ্যপ্রদেশে। মায়ের সামনেই তার ৫ বছরের ছেলের মাথা কেটে ফেলল এক ব্যক্তি। চোখের সামনে এমন বিভত্স ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন মা। অন্যদিকে, হামলাকারী ব্যক্তিকে বেদম পেটাল স্থানীয় মানুষজন। মধ্যপ্রদেশের কুকসি থানার আলি গ্রামে শুক্রবার সকালের ঘটনা।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি পুলিসকে জানিয়েছে, মহেশ নামে এক যুবক বাইক চড়ে আসে। এরবার কালু সিং নামে এক ব্যক্তির বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে তার বাড়িতে ঢুকে য়ায়। কালুর পরিবারের বক্তব্য, আগে কখনও ওই যুবককে তারা দেখেনি। ঘরে ঢুকে কোনও কথা না বলে ওই যুবক কুড়ুলের মতো একটি ধারাল অস্ত্র তুলে নেয়। এরপর সেই কুড়ুলের এক কোপে কালু সিংয়ের ৫ বছরের ছেলের গলায় কোপ বসিয়ে দেয়। সেই কোপেই তার ধড় থেকে মাথা আলাদা হয়ে যায়। এখানেই শেষ নয়, সে তার পর ছেলেটির শরীরে একাধিক বার আঘাত করে।
আচমকা ওই ঘটনা ঘটে গেলেও ছেলেটির মা ওই যুবককে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গুরুতর আহত হন। তবে তাঁর চিত্কারে পাড়ার লোজন জড়ো হয়ে যায়। তারাই ওই যুবককে ধরে ফেলে নির্মমভাবে মারধর করে। পরে পুলিসে এসে তাকে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। ধর-এর পুলিস সুপার জানিয়েছেন মৃতদেহের ময়না তদন্ত হচ্ছে। তার পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ কী।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহেশের বাড়ি আলিরাজপুর জেলার জোবাত বাগদি গ্রামে। তার পরিবারের তরফে পুলিসকে জানানো হয়েছে গত ৩ দিন তাকে পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে বেরিয়ে সে আর ফেরেনি। বেশ কিছুদিন ধরেই সে মানসিক রোগে আক্রান্ত। ঘটনার দিন, ছেলেটিকে খুন করার আগে সে স্থানীয় এক দোকানে চুরির চেষ্টা করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)