Kanpur Mother beats Son and his girlfriend on the road: প্রেমিকার সঙ্গে নিভৃতে চাউমিনে ঠোঁট যুবকের! অগ্নিশর্মা মা করলেন জুতো-পেটা, চুলোচুলি...

Kanpur News: সুশীলা রাস্তা পার হওয়ার সময় ছেলে ও প্রেমিকাকে চাউমিন খেতে দেখে ফেলে। প্রচণ্ড রেগে গিয়ে রাস্তাতেই  ছেলে ও বান্ধবীকে মারধর শুরু করেন। ক্ষিপ্ত সুশীলা তাঁকে চটি দিয়ে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

নবনীতা সরকার | Updated By: May 5, 2025, 01:34 PM IST
Kanpur Mother beats Son and his girlfriend on the road: প্রেমিকার সঙ্গে নিভৃতে চাউমিনে ঠোঁট যুবকের! অগ্নিশর্মা মা করলেন জুতো-পেটা, চুলোচুলি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরে মা, তো রাখে কে? সন্তানের প্রতি মায়ের অধিকার, রাগ, অভিমান, কান্না খুব স্বাভাবিক। মায়ের গর্ভ থেকে সন্তানের জন্ম হয়, তাই স্বাভাবিক অধিকারবোধ জন্মে যায়। কিন্তু ছেলে-মেয়ে বড় হয়ে যাওয়ার পরেও মায়ের শাসনের লাগাম থাকেনা অনেক সময়ই। 

Add Zee News as a Preferred Source

কানপুরে এক মা ঘটালেন এমনই কাণ্ড যা দেখে কেউ করছেন ছিঃ ছিঃ, আবার কেউ হেসে কুটোপুটি।

ছেলে রোহিত তাঁর মা সুশীলাকে বলেছিলেন শনিবার যে,সে অন্য কোথাও যাচ্ছে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করার কথা মাকে জানাননি। 

আরও পড়ুন: Pahalgam Terror Attack suspect: ভয়ংকর ভিডিয়ো! পুলিসের হাত থেকে বাঁচতে নালায় লাফ পহেলগাঁও সন্দেহভাজনের..তারপরেই...

দেখা করার জন্য সে তার বাইকে করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে প্রেমিকার সঙ্গে চাউমিন খাচ্ছিলেন, তখন তাঁর মা সুশীলা রাস্তা পার হওয়ার সময় ছেলে ও প্রেমিকাকে চাউমিন খেতে দেখে ফেলে। প্রচণ্ড রেগে গিয়ে রাস্তাতেই  ছেলে ও বান্ধবীকে মারধর শুরু করেন। ক্ষিপ্ত সুশীলা তাঁকে চটি দিয়ে মারধর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

মাকে দেখে ভীত হয়ে রোহিত তার বান্ধবীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সুশীলা তাকে ধরে ফেলে এবং তার চটি দিয়ে মারতে শুরু করে।

বান্ধবী বাধা দিলে, সুশীলা তার চুল ধরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। মুহুর্তেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।    রোহিত যখন তার বান্ধবীকে রক্ষা করার চেষ্টা করে, তখন রাস্তার লোকেরা তাঁর বাবা শিবকরণকে ফোন করেন। তিনিও এসে রোহিতকে মারধর করেন।

আরও পড়ুন: Seema Haider House demolished in Noida: 'সীমা আমার উপর কালা জাদু করেছে!' পহেলগাঁও আবহে পাকিস্তানি নাগরিকের বাড়ি ভাঙচুর...

রাম গোপাল মোড়ের কাছে অবস্থিত ওই চিত্‍কার শুনে পুলিশ স্টেশনের পুলিশ গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রোহিত ও তাঁর প্রেমিকাকে উদ্ধার করে।

পুলিশের মতে, পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং তাঁদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়।

অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ মহেশ কুমার জানিয়েছেন যে গোলমালের খবর পেয়ে পুলিশ সকলকেই তাদের বাবা-মাকে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন যে কোনও অভিযোগ দায়ের করা হয়নি, এবং মেয়েটি তাঁর বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে, অন্যদিকে রোহিত সুশীলা এবং শিবকরণকে নিয়ে বাড়ি চলে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.