জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর ভার্থুর পুলিস সীমায়, ২৩ বছরের এক মহিলাকে তার লিভ-ইন পার্টনার খুন করেছে। পরে সেই খুনকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হয়েছে।
Add Zee News as a Preferred Source
নিহত ব্যক্তির নাম রঞ্জিতা। অভিযুক্তের নাম আয়াপ্পা, যে রঞ্জিতাকে খুন করেছে। আয়াপ্পা কোদাগু এলাকার বাসিন্দা। আয়াপ্পা তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায়। পরে তার সঙ্গে রঞ্জিতার ভালোবাসা হয় এবং তাকে সে বিয়ের প্রতিশ্রুতি দেয়।
রঞ্জিতার পরিবারের সঙ্গে কথা বলার পর, আয়াপ্পা তাকে বেঙ্গালুরুতে নিয়ে আসে। গত কয়েক মাস ধরে, তারা দুজনে ভার্থুর থানার অধীনে কোদাথি গ্রামের একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকছিলেন।
আয়াপ্পা ড্রাই ফ্রুটসের একটি দোকানে সুপারভাইসার হিসেবে কাজ করতেন। তবে সাম্প্রতি তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হত বলে অভিযোগ।
আরও পড়ুন: Agra Woman kills Self: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সাসপেন্ড ...
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা প্রেমিকাকে রাসায়নিক খাইয়ে গর্ভপাত, গড়ফায় গ্রেফতার ...
সূত্র অনুযায়ী, রঞ্জিতা তার মা-বাবাকে জানিয়েছে, আয়াপ্পা তাকে মারধর করে। জাতিগত অপবাদ দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। ঠিক কিছুদিন পরেই, আয়াপ্পা রঞ্জিতার পরিবারকে ফোন করে বলেছে, রঞ্জিতা আত্মহত্যা করে মারা গিয়েছে।
পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায়, রঞ্জিতার পরিবার থানায় গিয়ে মামলা দায়ের করে। তদন্তের সময় পুলিস জানতে পারে, রঞ্জিতাকে একটা কেবল তার দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে যা নিশ্চিত হয়েছে এটি আসলে খুনের ঘটনা যা আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
আয়াপ্পাকে গ্রেফতার করা হয়। রঞ্জিতার পরিবার তার মৃতদেহকে কোদাগু জেলায় নিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)