India Pakistan Tension: আটারির ওপার থেকে অতর্কিতে আক্রমণ, ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড!

India Pakistan Tension: আটারির ওপার থেকে অতর্কিতে করা হল ভয়ংকর আক্রমণ! নড়ে গেল ভারতের সাইবার নিরাপত্তা। মুহূর্তে দেশের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড!

শুভপম সাহা | Updated By: May 5, 2025, 08:41 PM IST
India Pakistan Tension: আটারির ওপার থেকে অতর্কিতে আক্রমণ, ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) জঙ্গিদের হত্যালীলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি।   

Add Zee News as a Preferred Source

পাকিস্তানের সাইবার আক্রমণ

সন্ত্রাস হামলার মাত্র দু'সপ্তাহ পরে, পাকিস্তানের এক গোষ্ঠী অতর্কিতে বিরাট সাইবার আক্রমণ করল। ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হল হ্যাকড! সাইবার আক্রমণের ঘটনায় ভারতের সামরিক কর্মীদের সংবেদনশীল তথ্য, তাঁদের লগইন ক্রেডেনসিয়ালস পাকিস্তানের কাছে চলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। যা রীতিমতো আরও উত্তেজনা বাড়িয়ে দিল ভারত-পাকিস্তানের।

আরও পড়ুন: চিনে নিন ভারতীয় সেনার উভচর যোদ্ধাকে, যে পাহাড়েও ওঠে আবার নদীতেও সাঁতরায়!

পাকিস্তান সাইবার ফোর্স!

পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স অ্যাকাউন্ট জানিয়েছে যে, হ্যাকাররা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এবং মনোহর পরিক্কর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস (এমপি-আইডিএসএ) এর সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস পেয়ে গিয়েছে। এই দলটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড (এভিএনএল) এর ওয়েবসাইটটিরও ক্ষতি করার চেষ্টা করেছিল। হ্যাকিং বিড থেকে সম্ভাব্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার জন্য এভিএনএল ওয়েবসাইটটি নামানো হয়েছে পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য!
 
১৬০০ ইউজারের ১০ জিবি ডেটা!

এভিএনএল ওয়েবসাইটের একটি পেজের ছবিও পোস্ট করা হয়েছে। অন্য একটি পোস্টে, ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশ করে হ্যাকাররা লিখেছে, 'আপনাদের নিরাপত্তা এখন ভ্রম। এমইএস ডেটা নেওয়া হয়ে গিয়েছে।' তারা আরও দাবি করেছে যে, তারা মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ওয়েবসাইটের ১৬০০ ইউজারের সম্পর্কিত ১০ জিবি-রও বেশি ডেটা অ্যাক্সেস করেছে।

সরকারি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বর্তমানে সাইবারস্পেস পর্যবেক্ষণ করছেন, যাতে আরও কোনও হ্যাকিং প্রচেষ্টা শনাক্ত করা যায় কিনা! একই সঙ্গে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার প্রচেষ্টা ও চলছে। কিছু দিন আগে কাশ্মীরের বেশ কয়েকটি আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট, আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন ডাটাবেস এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন পোর্টালে হ্যাকাররা আক্রমণ চালিয়েছিল।

আরও পড়ুন: কে অজিত দোভাল? আন্ডারকভার হয়ে ৭ বছর পাকিস্তানে! পুরো বায়োডেটা জানলে চমকে যাবেন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.