অমিত ভরদ্বাজ: রাজধানী দিল্লিতে ফিরে এল জঙ্গি হামলার আতঙ্ক! সোমবার ভরসন্ধ্যায় লালকেল্লার সামনে এক চলন্ত গাড়ির মধ্যে আচমকা বিস্ফোরণ। আর তাতেই কেঁপে উঠল পুরোনো দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। রাত পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ছিন্নভিন্ন একাধিক হতভাগ্যের শরীর। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২০ জন। গোটা দিল্লিই শুধু নয়, দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি, ভারত-পাকিস্তান সীমান্ত এলাকাতেও। আর প্রতি মুহূর্তে মাথাচাড়া দিয়েছে একটাই প্রশ্ন, দিল্লির এই বিস্ফোরণ আসলে কি নাশকতা? সন্ত্রাসী হামলা?
Add Zee News as a Preferred Source
সূত্র মারফত্ জানা যাচ্ছে, জাতীয় রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কা এখনও কাটেনি। দিল্লিতে এখনও লুকিয়ে আছে ফরিদাবাদ জয়েশ মডিউলের এক সন্দেহভাজন জঙ্গি, লাল রঙের গাড়ি নিয়ে ঘোরার খবর। ফরিদাবাদ জয়েশ জঙ্গি মডিউলের একজন সন্দেহভাজন জঙ্গি এখনও দিল্লিতে ঘোরাফেরা করছে।
সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে দিল্লিতে এসেছিল। তারা চাঁদনি চক পার্কিং লটেও একসঙ্গে ছিল। জঙ্গিদের দ্বিতীয় ইকো স্পোর্টস (Eco Sport) গাড়িটি এখনও দিল্লিতে ঘুরছে।
একজন সন্দেহভাজন জঙ্গি এখনও দিল্লিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই তথ্য পার্কিং লট এবং ঘটনার স্থানের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক জঙ্গি লাল রঙের একটি ইকো স্পোর্টস গাড়িতে করে ঘোরাফেরা করছে।
এই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিল্লির। এই ঘটনা দিল্লি পুলিস সহ দেশের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই তদন্তের পর গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি জুড়ে সমস্ত ভিভিআইপি (VVIP), ঐতিহাসিক স্থান এবং বাজার এলাকাগুলিতে, বিশেষ করে ভিড়যুক্ত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিল্লি পুলিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর মেট্রো স্টেশনের সামনের রাস্তায় অত্যন্ত ধীরগতিতে যাওয়া একটি গাড়িতে প্রথমে বিস্ফোরণ ঘটে। এরপর ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতে চকিতে ওই গাড়ির পিছনে ও আশপাশে থাকা তাবৎ গাড়িতে ছড়িয়ে যায় আগুন। লালকেল্লার ঠিক বিপরীত দিকের রাস্তা গিয়েছে চাঁদনি চকের দিকে। সর্বদাই এই গোটা অঞ্চল ভিড়ে ও গাড়িতে ঠাসা। এই তথ্য থেকেই উঠে আসছে একঝাঁক প্রশ্ন ও সন্দেহ। ওই গাড়িতেই কি বিস্ফোরক রাখা ছিল? সেটি কি? নেহাৎ গ্যাস সিলিন্ডার? নাকি সঙ্গে আইইডি! শুধু সিলিন্ডার বিস্ফোরণের অভিঘাতে এই তীব্র বিস্ফোরণ এবং মৃত্যুর সংখ্যার সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে বিস্ফোরণে ভস্মীভূত গাড়িগুলির পাশেই পাওয়া গিয়েছে কার্তুজ। কিন্তু সবথেকে উদ্বেগজনক যে তথ্য উঠে আসছে, সেটি হল—যে চলন্ত গাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে, সেখানে অন্তত তিন জন যাত্রী ছিল। হুন্ডাই আই-টুয়েন্টি গাড়ির সওয়ারীরা কী নিয়ে যাচ্ছিলেন? তারা কি শুধুই দুর্ঘটনার শিকার? নাকি তারা আত্মঘাতী বাহিনী?
আরও পড়ুন: Delhi Red Fort Blast Dr Shaheen Sayeed: দুর্ধর্ষ রাঁধুনি, পড়াশোনায় ব্রিলিয়ান্ট! ফেটে পড়ল দিল্লি বিস্ফোরণের জঙ্গি শাহিনের বর্ণময় প্রেমজীবন...
আরও পড়ুন: SSC Case Update: বড় রায় ঘোষণা! SSC পরীক্ষায় নবম দশমের প্রার্থীরা কি একাদশ-দ্বাদশ নিয়োগে ১০ নম্বর পেতে পারে? জানাল হাইকোর্ট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)