)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চার দফা দাবিতে সরকারের বিরুদ্ধে ফুটছে লাদাখ। গতকাল লেহতে লেহ অ্যাপেক্স বডি (LAB)-এর ডাকা ধর্মঘটে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৪ জন এবং আহত হয়েছেন ৩০ জন। আগুন দেওয়া হয় সিআরপিএফের গাড়িতে। বিক্ষোভকারীদের দাবি, চারজনই পুলিসের গুলিতে মারা গেছেন। ওই ঘটনা ও লেহতে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য জলবায়ু কর্মী সোনম ওয়াচুককেই দায়ী করল সরকার।
সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা একপ্রকার স্পষ্ট যে লাদাখে যে হিংসা হয়েছে তার পেছনে সোনম ওয়াংচুক। তার উত্তেজক ভাষণের জন্যই ক্ষোভে মানুষ রাস্তায় নেমে এসেছিল।
কেন এই বিক্ষোভ
Ministry of Home Affairs releases a press note on Leh protest, it reads, "A hunger strike was started by Sh Sonam Wangchuk on 10-09-2025 stating the demand of 6th schedule and statehood for Ladakh. It is well known that Government of India has been actively engaged with Apex Body… pic.twitter.com/90OPe85sLy
— Press Trust of India (@PTI_News) September 24, 2025
লেহ-র দ্য়া লেহ অ্য়াপেক্স বডি বা LAB-র বক্তব্য কেন্দ্র তার ৪ দফা প্রতিশ্রুতি রাখেনি। তাদের রাজ্যের মর্যাদা দিতে হবে। লাদাখকে ষ্ষ্ঠ সিডিউলের আওতায় আনতে হবে। এইসব দাবিতে টানা ৩৫ দিনের অনশনে বসেছে দ্যা লেহ অ্যাপেক্স বডির সদস্যরা। সেই তালিকায় রয়েছেন বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কিন্তু লেহ-র দাবি নিয়ে কেন্দ্র এখনও স্পষ্টভাবে কিছু বলেনি। গতকালই ২ অনশনরত দুই বৃদ্ধ মারা গিয়েছেন। তার পরই ক্ষোভে রাস্তায় নেমে আসেন মানুষজন। তীব্র সংঘর্ষের পর বুধবার জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)তাঁর অনশন ধর্মঘট প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, পরিবেশকর্মী এই ওয়াংচুককেই আমির খানের 'থ্রি ইডিয়েটস' ছবিতে ব়্যাঞ্চো হিসেবে দেখানো হয়েছিল।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের এক উচ্চপর্য়ায়ের কমিটি লাদাখের মানুষজনের দাবি নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। তার মধ্য়েই গত ১০ সেপ্টেম্বর পূর্ণ রাজ্য ও ষষ্ঠ তপসিলের দাবিতে অনশনে বসে যান সোনম ওয়াংচুক। লেহ অ্য়াপ্ক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কথাবার্তা এখনও চালিয়ে যাচ্ছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে গত ২৪ তারিখে ওয়াংচুকের বক্তব্য মানুষকে খোপিয়ে তোলে। তার ৩০ জন নিরাপত্তাকর্মী আহত হন। তাতেই গুলি চালাতে বাধ্য হয় পুলিস। লাদাখের মানুষের আশা আকাঙ্খাকে সম্মান করে সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)