Gas Price: ৪০ থেকে লাফিয়ে ১১৯ টাকা, গ্যাসের দাম ৩ গুণ বাড়াল আদানি...

Adani-Total Gas Triples Industrial Gas Price: কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিভিন্ন শিল্প গ্রাহক এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার কাছে গ্যাস সরবরাহ ৪০% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে।

সুদেষ্ণা পাল | Updated By: Mar 6, 2026, 08:15 PM IST
Gas Price: ৪০ থেকে লাফিয়ে ১১৯ টাকা, গ্যাসের দাম ৩ গুণ বাড়াল আদানি...
গ্যাস সরবরাহে ধাক্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪০ থেকে লাফিয়ে একবারে ১১৯ টাকা! শিল্পের গ্যাসের দাম ৩ গুণ বাড়াল আদানির সংস্থা। পশ্চিম এশিয়ায় সংঘাতে এলএনজি সরবরাহে ধাক্কা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ব্যাহত এলএনজি সরবরাহ। আর তার জেরেই শিল্পে গ্যাসের দাম তিনগুণ করল আদানি গ্রুপ ও ফ্রান্সের টোটাল এনার্জিসের যৌথ উদ্যোগ আদানি-টোটাল গ্যাস। 

Add Zee News as a Preferred Source

সংস্থা সূত্রে খবর, শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার ৪০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১১৯ টাকা করা হয়েছে। কারণ, চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সংস্থাকে এখন বেশি দামে বিকল্প উৎস থেকে গ্যাস কিনতে হচ্ছে। আর তার জেরেই এই দাম বৃদ্ধি। প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রত্যাঘাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। 

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে একটি কাতারের QatarEnergy প্ল্যান্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরফলে ভারতীয় ক্রেতারা কাতার থেকে এলএনজি আনতে পারছেন না। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিভিন্ন শিল্প গ্রাহক এবং সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থার কাছে গ্যাস সরবরাহ ৪০% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। 

ওদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলি বিশ্বের প্রায় ৩০% অপরিশোধিত তেল এবং ২০% এলএনজি উৎপাদন করে, যার বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। কিন্তু সেখানেও ধাক্কা। এদিকে ভারত তার প্রয়োজনীয় প্রায় ৮৮% অপরিশোধিত তেল এবং প্রায় ৫০% এলএনজি বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে ৪০-৫০% তেল এবং ৫০-৬০% এলএনজি হরমুজ প্রণালী দিয়েই দেশে আসে।

এই পরিস্থিতিতে কাতারের LNG সরবরাহকারী QatarEnergy ভারতীয় আমদানিকারক Petronet LNG Ltd-কে 'force majeure' নোটিস দিয়েছে। পরে Petronet LNG-ও তাদের গ্রাহকদের কাছে একই ঘোষণা করেছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা GAIL (India) Ltd জানিয়েছে, তারা বিভিন্ন গ্রাহকের কাছে গ্যাস সরবরাহ কমানোর বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য  ৪ মার্চ থেকে Petronet থেকে GAIL-এর এলএনজি বরাদ্দ শূন্যে নেমে এসেছে।

আরও পড়ুন, Gold Price Big Fall: হলুদ ধাতুর দামে অবিশ্বাস্য পতন, যুদ্ধের বাজারে ১ লাখ কমল সোনা...

আরও পড়ুন, Gas Price: সত্যিই হল আশঙ্কা! যুদ্ধের আগুনে গ্যাসের দাম বাড়ল একলাফে ৫৪%...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.