জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলের শেষকৃত্য সেরে বাড়ি ফিরছিল মা-বাবা। ফিরে এসে তাঁরা 'মৃত ছেলেকে' বাড়ির উঠোনে বসে হাসতে দেখেন। বাড়ির উঠোনে দিব্যি বসে রয়েছেন ‘মৃত’। পা দোলাচ্ছেন হাসতে হাসতে। ছত্তিসগঢ়ের সুরজপুরে এমনই একটি ঘটনা ঘটেছে। এক যুবককে মৃত ভেবে কবর দেওয়ার পর পরিবারের সদস্যরা যখন বাড়ি ফেরেন, তখন তারা তাকে সেখানে বসে থাকতে দেখেন। তারা স্তম্ভিত হয়ে যান। স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
Add Zee News as a Preferred Source
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুরজপুরের চন্দ্রপুরের বাসিন্দা ওই যুবকের নাম পুরুষোত্তম। সেখানকার পুলিস সুপার সন্তোষ মাহাতো জানিয়েছেন, গত শনিবার মানপুর এলাকার একটি কুয়োয় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিচয় জানতে আশপাশের এলাকায় খোঁজখবর চালায় পুলিস। পুরুষোত্তম দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। তাই মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দৌড়ে যান তাঁর পরিবারের সদস্যেরা। মৃতদেহটি পুরুষোত্তমের বলে শনাক্ত করেন তাঁরা। এর পর পুলিস একটি মামলা দায়ের করে মৃতদেহটি পুরুষোত্তমের পরিবারের হাতে তুলে দেয়। স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে শেষকৃত্যও হয়। কিন্তু তার পরেই ওই আশ্চর্য ঘটনা ঘটে।
সুরজপুরের পুলিস সুপার জানান, পুরুষোত্তমের পরিবার যখন শেষকৃত্য সম্পন্ন করছিল, তখন তাদের এক আত্মীয় সেখানে এসে খবর দেন যে, পুরুষোত্তম বেঁচে আছেন এবং সুস্থ আছেন এবং তিনি বাড়িতেই আছেন। এই খবর শুনে যুবকের পরিবার হতবাক হয়ে যায়। তাঁরা তড়িঘড়ি বাড়িতে ছুটে যান এবং দেখেন যে সত্যিই পুরুষোত্তম উঠোনে বসে আছেন। শোকার্ত পরিবারে একইসঙ্গে আনন্দ এবং বিস্ময় ভরে ওঠে।
এলাকার একটি কুয়ো থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিস।
তদন্তে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নাম পুরুষোত্তম। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এই অদ্ভুত ঘটনা পুরুষোত্তমের পরিবারের জন্য আনন্দের হলেও, পুলিসের কাছে এটি একটি রহস্যে তৈরি করেছে।
প্রশ্ন উঠেছে: কার শেষকৃত্য পুরুষোত্তম ভেবে ভুল করে সম্পন্ন করা হল? পুলিস জানিয়েছে যে মৃত ব্যক্তির পোশাক ও অন্যান্য জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। জানা গেছে, বিস্তারিত পরীক্ষার জন্য মৃতদেহটি কবর থেকে তুলে আনা হতে পারে (ময়নাতদন্তের জন্য)।
আরও পড়ুন: Japan Earthquake issued Tsunami warning: ভয়ংকর ভূকম্পন, তীব্র আতঙ্ক! স্তব্ধ জনজীবনে জারি সুনামির সতর্কতা... উত্তাল সমুদ্র ফিরিয়ে দিচ্ছে দুঃস্বপ্নের স্মৃতি...
আরও পড়ুন: Gold Price Record Fall: সপ্তাহের শেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে! আরও কমল সোনার দাম...কত সস্তা হল হলুদ ধাতু?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)