Ahmedabad Plane Crash Prediction: পরপর বিমান দুর্ঘটনা, যুদ্ধ, মৃত্যুমিছিল! ভারতের দুর্যোগের দিন আসন্ন, আগেই জানিয়েছিলেন...

Air India Plane Crash: আমদাবাদের বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এই শোকের মধ্যেই এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। যিনি নাকি আগেই বলেছিলেন যে দেশে বড় বিমান দুর্ঘটনা ঘটতে চলেছে।

সৌমিতা খাঁ | Updated By: Jun 13, 2025, 04:59 PM IST
Ahmedabad Plane Crash Prediction: পরপর বিমান দুর্ঘটনা, যুদ্ধ, মৃত্যুমিছিল! ভারতের দুর্যোগের দিন আসন্ন, আগেই জানিয়েছিলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪২ জনকে নিয়ে উড়ান দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানের কয়েক সেকেন্ডেই ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। ১জন বাদে বাকি ২৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনা দেশের সবথেকে ভয়ংকর দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়েছে। ভয়ংকর দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।

Add Zee News as a Preferred Source

এরই মাঝে এক জ্যোতিষীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে তিনি ৭ জুনের পর একটি বড় বিমান দুর্ঘটনার কথা আগেই বলেছিলেন। এর সঙ্গে তিনি একজন বড় নেতার মৃত্যুর ভবিষ্যদ্বাণীও করেছিলেন।

আরও পড়ুন:Ahmedabad Plane Crash: বহুবার বাঁচিয়েছেন যাত্রীদের, ৯৩০০ ঘণ্টার অভিজ্ঞতা নিয়েও এবার পারলেন না সুমিত-ক্লাইভ!

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী:

এবছরই ৩১ মে জ্যোতিষী গৌরব পুরোহিত সোশ্যাল মিডিয়ায় লেখেন, '৭ জুনের পর ভারত-সহ অনেক দেশে বিমান দুর্ঘটনা ঘটবে। অনেক দেশেই এমন ঘটনা ঘটবে। ভারত, আমেরিকা, চিন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বড়-বড় এবং বিখ্যাত ব্যক্তিরাও বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন। ঘটনার পূর্ণ যোগ তৈরি হচ্ছে।'    

এক সাক্ষাত্‍কারে গৌরব পুরোহিত বলেন যে তিনি গত পাঁচ বছর ধরে এই ধরণের ভবিষ্যদ্বাণী করে আসছেন। তিনি জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সামরিক ইত্যাদি বিষয়ে ভবিষ্যদ্বাণী করেন। তিনি দাবি করেন যে, তার ৯৯ শতাংশ ভবিষ্যদ্বাণী ঠিক প্রমাণিত হয়েছে। তিনি আরও দাবি করেন যে, তাঁর করা ভবিষ্যদ্বাণীর মধ্যে উত্তরপ্রদেশ, রাজস্থান নির্বাচন এবং আইপিএলে দলগুলির পারফরম্যান্স- সব মিলে গিয়েছে।

কে এই জ্যোতিষী গৌরব পুরোহিত?

 রাজস্থানের জয়পুরের বাসিন্দা হলেন এই গৌরব পুরোহিত। তিনি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এমন ভবিষ্যদ্বাণী করেন। তিনি জ্যোতিষশাস্ত্রে বিএ, বিএড এবং এম ডিগ্রি অর্জন করেছেন।

আরও পড়ুন:Ahmedabad Plane Crash: মাত্র ১০ মিনিটের দেরি! অভিশপ্ত বিমানে মৃত্যু থেকে বাঁচলেন প্রবাসী... 

                                                                     
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.