Bomb threat Lufthansa Hyderabad flight returns back: বোয়িংয়ে ফের আতঙ্ক! মাঝ-আকাশেই ২ ঘণ্টা চক্কর... শেষে হায়দরাবাদগামী ড্রিমলাইনার...

Bomb threat Lufthansa Hyderabad flight Boeing 787-9 Dreamliner returns from mid air: টেক অফের পরই বোয়িং ড্রিমলাইনারে আতঙ্ক! যাত্রীদের বয়ান অনুযায়ী, মাঝ আকাশে বিমানটি U-টার্ন নেওয়ার আগে প্রায় ২ ঘণ্টা চক্কর কাটে। তারপর...

সুদেষ্ণা পাল | Updated By: Jun 16, 2025, 01:01 PM IST
Bomb threat Lufthansa Hyderabad flight returns back: বোয়িংয়ে ফের আতঙ্ক! মাঝ-আকাশেই ২ ঘণ্টা চক্কর... শেষে হায়দরাবাদগামী ড্রিমলাইনার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান বিপর্যয়ের পর (Ahmedabad plane crash) ফের বোয়িংয়ে বিপত্তি! এবার হায়দরবাদগামী বোয়িং 787-9 ড্রিমলাইনারে (Boeing 787-9 Dreamliner) বিপত্তি! মাঝ আকাশ থেকেই ফিরতে হল লুফৎনাসা (Lufthansa flight) বোয়িং 787-9 ড্রিমলাইনারকে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দ্রাবাদ আসছিল বোয়িং 787-9 ড্রিমলাইনারটি। সেইসময়ই আকাশে ২ ঘণ্টা চক্কর কেটে মাঝ-আকাশ থেকেই ফের ফ্রাঙ্কফুর্টে ফিরে যায় উড়ানটি (Hyderabad bound Boeing returns back)।

Add Zee News as a Preferred Source

কেন মাঝ-আকাশ থেকে ফিরতে হল বোয়িং  787-9 ড্রিমলাইনারকে?

টেক অফের পরই বোয়িং ড্রিমলাইনারটিতে বোমাতঙ্ক ছড়ায়। এই পরিস্থিতিতে ভারতে অবতরণের অনুমতি না মেলায় মাঝ 'রাস্তা' থেকেই ফের ফ্রাঙ্কফুর্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে বিমানটি উড়েছিল। এরপরই সন্দেহভাজন বোমা হামলার ফোন আসে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গে যোগাযোগ করা হলে, ভারতে অবতরণের অনুমতি পায়নি চালক। ফলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বোয়িং ড্রিমলাইনারটিকে। যাত্রীদের বয়ান অনুযায়ী, মাঝ আকাশে বিমানটি U-টার্ন নেওয়ার আগে প্রায় ২ ঘণ্টা চক্কর কাটে। তারপর ফিরে যায় পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেই। সোমবার সকাল ৬টায় ভারতের হায়দরাবাদে বিমানটির অবতরণ করার কথা ছিল।

ভারতে বোয়িং ড্রিমলাইনারে দুর্ঘটনা, আমদাবাদ বিমান বিপর্যয়

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের আমদাবাদের মেঘানিনগরে ভয়াবহ দুর্ঘটনা হয় বোয়িং 787-8 ড্রিমলাইনারে ((Ahmedabad plane crash))। টেক অফের ২ মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে একটি মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়। ২৪১ জন যাত্রী সহ মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৭৫ ছুঁয়েছে। ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে এই দুর্ঘটনাকে (Air India Crash)। এই দুর্ঘটনার পরই বোয়িংয়ের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি নিয়ে সরব হয়েছেন অনেকে। ভারতে বোয়িংয়ের উড়ান নিষিদ্ধ করার পথে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: অপারেশন সিঁদুরের বদলা নিতে AI 171-এ অন্তর্ঘাত? আমদাবাদ বিমান দুর্ঘটনায় উঠছে ভয়ংকর তত্ত্ব... ব্ল্যাক বক্সেই...

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: 'খুব শিগগিরই দেখা হবে',জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.