Ahmedababad plane crash: রক্তক্ষরণে রক্তদান! মাত্র ৫ ঘণ্টায় উঠল... মানবতার নজিরে রেকর্ড গড়ল আমদাবাদ...

Ahmedabad Record Blood Donation after Air India Crash: কোনও ধুমধাম, কোনও ব্যানার ছিল না। মানুষ আসছিলেন শুধুমাত্র দায়িত্ববোধ থেকে। সংগৃহীত রক্তের মধ্যে প্রায় ৫০% ইউনিট নেগেটিভ গ্রুপের রক্ত।

সুদেষ্ণা পাল | Updated By: Jun 14, 2025, 05:08 PM IST
Ahmedababad plane crash: রক্তক্ষরণে রক্তদান! মাত্র ৫ ঘণ্টায় উঠল... মানবতার নজিরে রেকর্ড গড়ল আমদাবাদ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash। বহু প্রাণহানি। অসংখ্য আহত। চারদিকে শুধু রক্ত, আর্তনাদ আর হাহাকার। এই পরিস্থিতিতে আহত, জখমদের শুশ্রুষার জন্য রক্তদানে এগিয়ে এল আট থেকে আশি। রক্তক্ষয়ে রক্তদানে (Blood Donation) রেকর্ড গড়ল আমদাবাদ। স্বজন হারানোর হাহাকারের মধ্যে মানবতার উজ্জ্বল নজির গড়লেন আমদাবাদবাসী। দুর্ঘটনার (Air India Crash) মাত্র ৫ ঘণ্টার মধ্যে ওঠে ৭৫০ ইউনিট রক্ত। জানিয়েছেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি (Indian Red Cross Society) ব্লাড ব্যাংকের ডিরেকটর ড. বিশ্বাস আমিন। যার মধ্যে ৫০০ ইউনিট রক্ত সিভিল হাসপাতালে পাঠায় রেড ক্রস সোসাইটি (IRCS)।

Add Zee News as a Preferred Source

৫ ঘণ্টায় ৭৫০ ইউনিট রক্ত

১৯ বছরের তানিশা শাহ। এর আগে কখনও কোনওদিন রক্তদান করেননি। কিন্তু বৃহস্পতিবার বিকেলে যখন তিনি সোশ্যাল মিডিয়ায় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়ে একটি আবেদন দেখতে পান, তখন আর তিনি ২ বার ভাবেননি। বস্ত্রপুরের বিবিএ পাঠরতা ছাত্রী তখনই ছুটে এসেছেন আমদাবাদের নবরঙ্গপুরায় অবস্থিত ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কেন্দ্রে। শুধু যে সাধারণ মানুষ রক্তদান করেছেন, তেমনটা নয়। বিমান দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদান করেন ৩০০-রও বেশি সেনা জওয়ান। আমদাবাদের একটি সেনানিবাসে বৃহৎ পরিসরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

ব্যানার ছাড়াই রক্তদানের লাইন

ড. বিশ্বাস আমিন জানান, "মানুষ অবিরামভাবে আসছিলেন। কেউ কেউ সরাসরি কাজ থেকে আসছিলেন। কেউ কেউ আসছিলেন তাঁদের বাড়ি থেকে। কোনও ধুমধাম ছিল না। কোনও ব্যানার ছিল না। তাও মানুষ আসছিলেন শুধুমাত্র দায়িত্ববোধ থেকে। আমরা বিভিন্ন উৎসবের সময় অনেক সময়ই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিন্ন।" আরও উল্লেখযোগ্য, সংগৃহীত রক্তের মধ্যে প্রায় ৫০% ইউনিট নেগেটিভ গ্রুপের রক্ত। যা বিরল বলে পরিচিত।

আমদাবাদ বিমান দুর্ঘটনায় বাড়ল মৃত

প্রসঙ্গত, আমদাবাদের মেঘানিনগর এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল আরও ৩০টি দেহ খুঁজে পেয়েছে। আজও উদ্ধার হয় একটি দেহ। ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও অনেক বাকি। আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে আরও মৃতদেহ।

এখন বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে ছিলেন ২৪২ জন যাত্রী। তার মধ্যে ২৪১ জনই প্রাণ হারিয়েছেন। কিন্তু মৃতের সংখ্যা সেই হিসেবও ছাড়িয়ে যাওয়ায় কলেজ ক্যাম্পাসে থাকা ডাক্তার, তাঁদের পরিবার, মেডিক্যাল ছাত্র ও আশপাশের বাসিন্দারাও প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। উড়ান বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় উড়ান বিপর্যয়!

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: অপারেশন সিঁদুরের বদলা নিতে AI 171-এ অন্তর্ঘাত? আমদাবাদ বিমান দুর্ঘটনায় উঠছে ভয়ংকর তত্ত্ব... ব্ল্যাক বক্সেই...

আরও পড়ুন, Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.