জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলের মধ্যে দুজনের ঝগড়া! আর সেই ঝগড়ারই পরিণতি হল মর্মান্তিক ভয়ংকর! অষ্টম শ্রেণির পড়ুয়া কাগজ কাটার ছুরি দিয়ে মেরে খুন-ই করে ফেলল দশম শ্রেণির এক ছাত্রকে। মৃতের নাম নয়ন। ধারালো পেপার কাটার দিয়ে নয়নের পেটে আঘাত করে করে অষ্টম শ্রেণির ওই পড়ুয়া। যার কেরে নয়ন নামে ওই পড়ুয়ার শিরায় গুরুতর আঘাত লাগে। গভীর ক্ষত তৈরি হয়। শিরা কেটে গিয়ে সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়তে থাকে। ফলে অস্ত্রোপচারেরও আর বাঁচানো যায়নি তাঁকে। মারা যায় দশম শ্রেণির পড়ুয়া নয়ন।
Add Zee News as a Preferred Source
সিসিটিভি ফুটেজে শেষ মুহূর্তের ভিডিয়ো...
চরম মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমদাবাদের সেভেন্থ ডে স্কুলে। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পুলিসের হাতে এসেছে স্কুলের একটি সিসিটিভি ফুটেজ। যে ফুটেজে নয়নের উপর হামলার পর কী ঘটে, তা স্পষ্ট উঠে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বেলা ১২টা ৫০ মিনিটে, নয়ন স্কুলের গেট দিয়ে পেটে হাত চেপে বেরিয়ে যাচ্ছে। খানিক পরই অভিযুক্ত পড়ুয়া তাকে আক্রমণ করে। এর ৩ মিনিট পর, ১২টা ৫৩ মিনিটে, নয়নকে আবার স্কুলের গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু এই সময় যন্ত্রণায় কাতর ও খুঁড়িয়ে খুঁড়িয়ে।
এরপর ১২টা ৫৪ মিনিটে, বেশ কয়েকজন ছাত্র ও নিরাপত্তারক্ষীকে নয়নকে ঘিরে থাকতে দেখা যায়। তার মিনিট দুয়েক পর, স্কুলের তত্ত্বাবধায়কও ঘটনাস্থলে আসেন। কিন্তু কেউ-ই নয়নকে হাসপাতালে নিয়ে যায় না। প্রায় ৭ মিনিট নয়ন স্কুলের মাটিতেই শুয়ে ছিল। তার পেট থেকে ক্রমাগত চুঁইয়ে চুঁইয়ে রক্ত বের হচ্ছিল। এর কিছুক্ষণ পর, নয়নের মা ও অন্য এক মহিলা এসে তাকে হাসপাতালে নিয়ে যান।
এরপর বেলা ১টা ১১ মিনিটে স্কুলে অ্যাম্বুলেন্স আসে। কিন্তু ততক্ষণে নয়নের মা অন্য মহিলার সঙ্গে ছেলেকে হাসপাতালে নিয়ে চলে গিয়েছে। সর্দার প্যাটেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নয়নকে। হাসপাতালের মেডিকেল রিপোর্টে ডাক্তাররা লিখেছেন, নয়নের পেটে পাকস্থলীতে ১.৫ সেন্টিমিটার ক্ষত হয়েছিল। অস্ত্রোপচারের সময় দেখা গিয়েছে যে রক্ত সঞ্চালনের জন্য প্রয়োজনীয় দুটি প্রধান শিরা কেটে গিয়েছিল। যার জেরেই ক্রমাগত রক্তক্ষরণের ফলে আর বাঁচানো যায়নি নয়নকে।
আরও পড়ুন, UP woman killed by boyfriend: ৪ সন্তানের মা 'ফিল্টার' মেরে ৫২ বছরে নিজেকে দেখান 'ইয়ং'! ২৬-র প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠ' হোটেলে! শেষে চরম...
আরও পড়ুন, Rapido bike driver harassed: 'করব না আমি...' বেঙ্গালুরুর জনবহুল রাস্তায় অ্যাপ বাইকচালকের হুমকি! চূড়ান্ত হেনস্থার শিকার বাঙালি তরুণী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)