)
AAI Recruitment 2025: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ওরফে এএআই (AAI) নয়াদিল্লিতে তাদের কর্পোরেট সদর দফতরের জন্য সিনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগ করছে। সেই মর্মে তারা আবেদনপত্রও প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। চুক্তিভিত্তিক দুটি গুরুত্বপূর্ণ পদ-সিনিয়র কনসালট্যান্ট (প্ল্যানিং) এবং সিনিয়র কনসালট্যান্ট (অপারেশনস) পদে এই নিয়োগ চলছে। মাসিক কনসলিডেটেড কনসালটেন্সি ফি দেওয়া হবে ১.৫ লক্ষ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ অগস্ট।
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদ থেকে দিয়েছেন ইস্তফা! কত পেনশন পাবেন ধনখড়? রয়েছে বিবিধ সুযোগ-সুবিধা...
এএআই নিয়োগ ২০২৫: পদের বিবরণ
সিনিয়র কনসালট্যান্ট (প্ল্যানিং): ৬টি পদ
সিনিয়র কনসালট্যান্ট (অপারেশনস): ৪টি পদ
বয়সের উর্ধ্বসীমা: ২০২৫ সালের ১ অগস্টের মধ্যে ৪৫ বছর হতে হবে
যোগ্যতার মানদণ্ড
সিনিয়র কনসালট্যান্ট (প্ল্যানিং) পদের জন্য:
শিক্ষাগত যোগ্যতা: সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং এমবিএ (যে কোনও স্পেশালাইজেশন) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আইআইটি বা এনআইটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: এমআইএস উন্নয়ন বা বাস্তবায়নে ৮-১০ বছরের অভিজ্ঞতা, বিশেষ করে বিমানবন্দর পরিকল্পনা এবং নির্মাণে।
সিনিয়র কনসালট্যান্ট (অপারেশনস) পদের জন্য:
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং, স্ট্য়াটিসটিক্স, অর্থনীতি, অথবা অপারেশনস রিসার্চে স্নাতক ডিগ্রি সঙ্গে এমবিএ (যে কোনও স্পেশালাইজেশন)
অভিজ্ঞতা: ডেটা অ্যানালিসিস ও রিপোর্ট তৈরি বা অফিসিয়াল রিপোর্ট তৈরির ৮-১০ বছরের অভিজ্ঞতা
এএআই নিয়োগ ২০২৫: আবেদনের প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের ২১ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে aai.aero অথবা edcilindia.co.in এর মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। যারা একাধিক পদের জন্য আবেদন করতে চান তাদের পৃথক আবেদনপত্র জমা দিতে হবে।
এএআই নিয়োগ ২০২৫: নির্বাচনের প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক অভিজ্ঞতা, নথি যাচাই এবং সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নির্বাচন হবে। শুধুমাত্র মনোনীত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গেই ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
এএআই নিয়োগ ২০২৫: যে পয়েন্টগুলি মনে রাখা দরকার
এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।
শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা ১ অগস্ট ২০২৫ তারিখের মধ্যে অর্জন করা হয়েছে।
সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য কোনও টিএ/ডিএ দেওয়া হবে না।
প্রতি মাসের চাকরি কোটা পূর্ণ হলেই ১.৫ দিন ছুটি জমা হবে। ক্যারি-ফরোয়ার্ড বা নগদীকরণ ছাড়াই।
বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)