Ajit Doval: বিশ্বমঞ্চে 'দাবাং' দোভাল! 'জাস্ট একটা ছবি দেখান তো! যে পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে...'

Operation Sindoor: আপনারা কেউ একটিও ছবি দেখাতে পারবেন, যাতে প্রমাণ করা যাবে ভারতের তরফে কোনও ক্ষতি হয়েছে, বিদেশি প্রচারমাধ্যমের নাম না করে বলেন দোভাল।

দেবস্মিতা দাস | Updated By: Jul 11, 2025, 05:54 PM IST
Ajit Doval: বিশ্বমঞ্চে 'দাবাং' দোভাল! 'জাস্ট একটা ছবি দেখান তো! যে পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে...'
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিন্ধু নিয়ে এবার বিদেশি সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানি হামলায় ভারতের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। জল্পনা ফুঁৎকারে উড়িয়ে তিনি বলেন, 'একটা ছবি দেখান। অন্যদিকে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটি ধ্বংসের ছবি আপনারা সকলে দেখেছেন।' 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Nimisha Priya: এক নয়, ইয়েমেনে ৩ বার মৃ*ত্যুদণ্ড ভারতীয় নার্সের! নিমিশা প্রিয়ার স্বপ্নই তাঁকে ঠেলে দেয় চরম পরিণতির দিকে...

আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজিত ডোভাল অপারেশন সিন্দুর নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের স্বার্থ নিয়ে রিপোর্ট লেখার ক্ষেত্রে বিদেশি সংবাদমাধ্যমগুলোর 'পক্ষপাতিত্ব' রয়েছে। বিদেশি সংবাদমাধ্যমগুলো বলেছে 'পাকিস্তান এটা করেছে, ওটা করেছে', কিন্তু যে ছবি প্রকাশিত হয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার হামলায় পাকিস্তানের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, 'বিদেশি সংবাদমাধ্যম বলেছে পাকিস্তান এটা করেছে, ওটা করেছে। আমাকে একটাও ছবি দেখান, যা ভারতের ক্ষতি, এমনকি একটাও কাচের প্যানেল ভেঙে যাওয়ার প্রমাণ দেখায়। তারা এসব লিখেছে। তবে ছবিগুলোতে শুধু পাকিস্তানের ১৩ বিমান ঘাঁটি দেখানো হয়েছে, ১০ মে এর আগে এবং পরে, সেটা সর্গোধা, রহিম ইয়াড় খান, চকমালা হোক বা অন্য কোনও স্থান।'

সপাটে ডোভাল বলেছেন, 'প্রযুক্তি এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত। আমরা গর্বিত যে আমরা এই অপারেশনের সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা সীমান্তের ওপারে ৯টি পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে সীমান্ত এলাকায় একটিও ঘাঁটি ছিল না। আমাদের সমস্ত টার্গেট সঠিক ছিল। আমরা কেবল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি।'

অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছিল সেনা। যেখানে জানানো হয়েছিল কীভাবে এই সংঘাতে পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, তুরস্কের মতো দেশ। সেনা জানায়, গত ৫ বছরে পাকিস্তান তার অস্ত্রের ৭০ থেকে ৮০ শতাংশ চিন থেকে আমদানি করেছে। অপারেশন সিঁদুরের সময় চিন পাকিস্তানকে ঠিক কতটা সমর্থন যুগিয়েছিল তার বিশদ তথ্য পাওয়া বেশ কঠিন। 

আরও পড়ুন, Radhika Yadav Murder: মাসে ১৭ লাখ কামাই রাধিকার বাবার! মেয়েকে খু*নের কারণ নিয়ে মোড় ঘোরানো দাবি দীপক ঘনিষ্ঠের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.