Wife Killed Husband: স্ত্রী-শাশুড়ির একই প্রেমিক! ২০০০-এর বেশি ফোন! বিয়ের একমাসেই নববধূর হাতে স্বামীর হাড়হিম পরিণতি...

Andhra Pradesh shocker: তেজেশ্বর এবং ঐশ্বর্যের বিয়ে হয় ১৮ মে। ১৭ জুন থেকে নিখোঁজ হয়ে যান তেজেশ্বর। বিয়ের পর থেকে তেজেশ্বর লক্ষ্য করেন ঐশ্বর্য গোপনে কারও সঙ্গে ফোনে কথা বলছেন। পাশাপাশি তাঁর নববিবাহিত স্ত্রী তাঁর থেকে দূরে সরে থাকছেন। 

সুদেষ্ণা পাল | Updated By: Jun 24, 2025, 03:58 PM IST
Wife Killed Husband: স্ত্রী-শাশুড়ির একই প্রেমিক! ২০০০-এর বেশি ফোন! বিয়ের একমাসেই নববধূর হাতে স্বামীর হাড়হিম পরিণতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী ও শাশুড়ির প্রেমিক একজন-ই। একই ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন স্ত্রী ও শাশুড়ি। আর সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেলায় খুন হতে হল স্বামীকে! মৃতের নাম তেজেশ্বর। অভিযোগ, একটি চলন্ত গাড়িতে তেজেশ্বরকে খুন করে তাঁর দেহ ফেলে দেওয়া হয়। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তেজেশ্বরকে।

Add Zee News as a Preferred Source

তেজেশ্বর এবং ঐশ্বর্যের বিয়ে হয় ১৮ মে। ১৭ জুন থেকে নিখোঁজ হয়ে যান তেজেশ্বর। ওই দিনই  অন্ধ্রপ্রদেশের কুর্নুল শহর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দৃরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। খুনের অভিযোগে নববিবাহিতা স্ত্রী ঐশ্বর্য ও তাঁর শাশুড়িকে আটক করেছে পুলিস। অভিযোগ, পেশায় ব্যাংক কর্মচারী প্রেমিকের সহায়তাতেই খুন করা হয় তেজেশ্বরকে। তবে প্রেমিক পলাতক।

তদন্তে জানা গিয়েছে, জমি জরিপের কাজে নিয়ে যাওয়া নাম করে একটি চলন্ত গাড়িতে তেজেশ্বরকে খুন করা হয়। তারপর তাঁর দেহ ফেলে দেওয়া হয়। আরও জানা গিয়েছে, বাগদানের কয়েকদিন আগে ঐশ্বর্য নিখোঁজ হয়ে যান। তারপর আবার ফিরে আসেন। ওদিকে বিয়ের পর থেকে তেজেশ্বর লক্ষ্য করেন ঐশ্বর্য গোপনে কারও সঙ্গে ফোনে কথা বলছেন। পাশাপাশি তাঁর নববিবাহিত স্ত্রী তাঁর থেকে দূরে সরে থাকছেন। 

পরবর্তীতে ঐশ্বর্ষের কল রেকর্ড ধরেই এই হত্যা রহস্য ফাঁস হয়। দেখা যায়, ঐশ্বর্য এবং ব্যাংক কর্মচারীর মধ্যে ২০০০টিরও বেশি ফোন হয়েছে। তেজেশ্বর এই পরকীয়া ধরে ফেলাতেই তাঁকে খুন বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিস। সেইসঙ্গে তেজেশ্বরের সম্পত্তি হাতানোও ছিল উদ্দেশ্য। সুপারি কিলার দিয়ে খুন করা হয় তেজেশ্বরকে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। সেইসঙ্গে পলাতক ব্যাংক কর্মচারী প্রেমিক ও খুনের সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন, Watch Doctor Beats Daughter: প্রাণভয়ে কোণায় গুটিসুটি মেয়ে, ১০ বছরের দত্তক কন্যাকে ডাক্তার-বাবা...! দাঁড়িয়ে দেখল মা, ভয়ংকর ভিডিয়ো...

আরও পড়ুন, Wife killed husband: প্রেমিকা-প্রথম স্ত্রী নয়, দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামীর হাড়হিম পরিণতি! এক রাজ্যে খুন, আরেক রাজ্যে লাশ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.