)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ স্কুলের অধ্যক্ষের। ধর্ষণের জেরে গর্ভবতী নবম শ্রেণির ছাত্রী। তিন মাস ধরে মেয়ের পিরিয়ড বন্ধ থাকার পর সন্দেহ হয় বাবা-মায়ারে। তখন ডাক্তারি পরীক্ষাতেই সামনে আসে ভয়ংকর সত্যি। জানা যায়, ওই নাবালিকা ৩ মাসের গর্ভবতী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার একটি বেসরকারি স্কুলে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, জয়রাজু নামে ওই অধ্যক্ষ প্রায় ৪ মাস আগে নবম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এমনকি নির্যাতনের কথা বললে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। ভয়ের চোটে ঘটনার কথা চেপে যান নির্যাতিতা নাবালিকা। কিন্তু, ওই নাবালিকার পিরিয়ড বন্ধ হয়ে যায়। মাস তিনেক ধরে মেয়ের পিরিয়ড বন্ধ থাকার বিষয়টি লক্ষ্য করেন বাবা-মা। সন্দেহ হয় বাবা-মায়ের। তাঁরা মেয়েকে নিয়ে চেক-আপের জন্য হাসপাতালে যান। তখনই ডাক্তারি পরীক্ষায় জানা যায় যে, ওই নাবালিকা গর্ভবতী।
তখন পুরো ঘটনা, অধ্যক্ষের ধর্ষণের বিষয়টি বাবা-মাকে খুলে বলে ওই নাবালিকা। এরপরই এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার বাবা-মা। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)