)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক সপ্তাহেরও কম সময়ে মৃত ৫! উত্তরপ্রদেশে মৃত্যু হল আরও এক BLO-র। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই SIR-র কাজে চাপে রীতিমতো দুঃশ্চিন্তাগ্রস্ত ছিলেন তিনি।
জানা গিয়েছে, মৃতের নাম কমলাকান্ত শর্মা। উত্তরপ্রদেশের হাতেরাস জেলার সিকান্দ্রা রাও অঞ্চলের ব্রাহ্মণপুরী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শর্মা নবলি লালপুরে একটি স্কুলে শিক্ষক পদে কর্মরত ছিলেন কমলাকান্ত। BLO-র দায়িত্বও সামলাচ্ছিলেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, দোতলা থেকে নীচে নেমে চা খাওয়ার সময়উ হঠাত্-ই মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ছেলে বিনায়ক বলেন, 'গত কয়েক দিন ধরেই BLO-র কাজ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বাবা। সকাল ৭টা নাগাদ চা খেতে আসেন এবং অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয়'।
স্রেফ বাংলা নয়, দেশের একাধিক রাজ্যেই চলছে SIR। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদে বাড়ি থেকে উদ্ধার হয় এক শিক্ষকের দেহ। নাম, সর্বেশ কুমার। BLO হিসেবেও কাজ করছিলেন তিনি। ওই শিক্ষকের মৃত্য়ুর পর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সে ভিডিয়োতে তাঁকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, 'আমি ২০ দিন ধরে ঘুমাতে পারিনি। যদি আমার সময় থাকত, তবে আমি এই কাজ শেষ করতাম। আমার চারটি ছোট মেয়ে আছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছি'। গোন্ডা জেলাতেও এক BLO-র মৃত্যু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)