জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের কাটনি জেলার একটি গ্রামে ঘটেছে ফের এক মর্মান্তিক হত্যাকাণ্ড। ফসল পাহারা দিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক দম্পতির মৃতদেহ। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য এবং তদন্তে নেমেছে পুলিশ।
Add Zee News as a Preferred Source
এই ঘটনাটি ঘটেছে কাটনির বড়হর গ্রামে, যেখানে ৬০ বছর বয়সী রামকৃষ্ণ প্যাটেল ও তার স্ত্রী ৫৫ বছর বয়সী শ্যামকলী প্যাটেল নিজেদের কৃষিজমিতে রাতভর পাহারা দিচ্ছিলেনব তারপর শনিবার সকালে স্থানীয়রা তাদের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দেরি না করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন- Pre Wedding Crime: বিয়ের দিন রক্তাক্ত পরিণতি ! গুজরাতে হবু স্বামীর হাতে কনের নৃশংস খুন করে...
পুলিশ জানিয়েছে, দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লোহার রড বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে এবং মৃতদেহ দুটি জমীর মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল , তারপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফরেনসিক দলকে ডেকে পাঠায় এবং সাবধানতার সঙ্গে প্রমাণ সংগ্রহ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় ফসল চুরি বেড়ে যাওয়ায় রামকৃষ্ণ ও তাঁর স্ত্রী নিজেরাই রাতে ফসল পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা নিজেদের জমিতে তাবু খাটিয়ে রাত কাটাতেন। কিন্তু সেই সতর্কতা শেষ পর্যন্ত তাদের জীবন কেড়ে নিল।
গ্রামবাসীরা এই ঘটনায় অত্যন্ত শোকাহত ও আতঙ্কিত । তারা বলছেন, 'রামকৃষ্ণ ও শ্যামকলি খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না।' অনেকেই দাবি করছেন, রাতে গ্রামে পর্যাপ্ত নিরাপত্তা নেই, যার ফলে এমন ঘটনা ঘটছে।
আরও পড়ুন- Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণের তদন্তে চমক, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৫ চিকিত্সক নিখোঁজ!
তবে এই ঘটনায় পুলিশি তদন্ত চলছে, কিন্তু এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)