Assam man killed woman just after bail: হিংস্র ধর্ষক! মেয়েকে 'ভোগদখল', জেল থেকে জামিনে বেরিয়েই বদলা নিতে মাকে খুন...

Assam man killed a woman just after bail:  '২০২৩ সালের একটি মামলায় মুখা বসুমতারিকে গ্রেপ্তার করা হয়েছিল যেখানে সে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। চুবিলা বসুমতারির পরিবারের সদস্যরা, মুখার বিরুদ্ধে মামলা করেছিলেন। জামিন পাওয়ার পর মুখা সরাসরি চুবিলা বসুমতারির বাড়িতে এসে তাকে নির্মমভাবে হত্যা করে,' স্থানীয় একজন বাসিন্দা বলেন।

নবনীতা সরকার | Updated By: May 1, 2025, 03:02 PM IST
Assam man killed woman just after bail: হিংস্র ধর্ষক! মেয়েকে 'ভোগদখল', জেল থেকে জামিনে বেরিয়েই বদলা নিতে মাকে খুন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জামিনে মুক্তি (Bail)পাওয়ার কয়েক মাস পর, আসামের (Assam) এক ব্যক্তি, এক মহিলাকে হত্যা (Murder) করেছে, যে মহিলা দুই বছর আগে তাঁর নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতনের(Sexual Harrasment) অভিযোগ এনেছিলেন ওই অভিযুক্তর উপর।

Add Zee News as a Preferred Source

৩০ বছর বয়সী মুখা বসুমাত্রী (Mukha Basumatari) নামে ওই ব্যক্তি ৪০ বছর বয়সী ওই মহিলাকে হত্যা করে। ২০২৪ সালে শিলচর নিম্ন আদালত (Silchar Lower Court) মুখাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠায়। নিহত ওই মহিলার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে(Pokso Act) মামলা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলার প্রধান সাক্ষী হিসেবে কাজ করেছিলেন নির্যাতিতার মা অর্থাত্‍ নিহত ওই মহিলা। 

আরও পড়ুন:পহেলগাঁওয়ের বদলা নিচ্ছে প্রকৃতিও? ৫০ ডিগ্রির আগুনে জ্বলেপুড়ে খাক পাকিস্তান!

এর জন্য জেল হয় ওই ব্যক্তির। আর তার ফলেই প্রতিশোধের আগুন জ্বলছিল ওই আসামীর ভিতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে তিনি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন, যেখানে দুই মাস আগে তাকে জামিন দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসুমাতারি সরাসরি চিরাংয়ের রুনিকাটা থানা এলাকার মহিলার গ্রামে চলে যান। ৪০ বছর বয়সী ওই মহিলা যখন বাড়িতে একা ছিলেন, তখন বাসুমাতারি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বারবার ছুরিকাঘাত করেন। তখন মহিলার স্বামীও বাড়িতে ছিলেন না।

আরও পড়ুন: Neha Khan has changed her religion after Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে ধর্ম বেছে গুলি! লজ্জায় ইসলাম ছেড়ে হিন্দু হলেন নেহা খান, এখন তিনি শর্মা..

স্থানীয়দের সহায়তায়,বুধবার সকালে আসামের চিরাং জেলায় খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে মুখাকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.