)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা তো বটেই দেশের বহু রাজ্যে চলছে বর্ষার বৃষ্টি। মহারাষ্ট্রের মুম্বই, পুণেতে প্রবল বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই বড় খবর দিল মৌসম ভবন। বলা হয়েছে দেশের ২৬ রাজ্যে এই সপ্তাহে বৃষ্টি হবে। তার মধ্যে ২০ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সপ্তাহজুড়ে।
পশ্চিম ভারতের মধ্যে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রে ও গুজরাটে প্রবল বৃষ্টি হবে ১৯ ও ২০ অগাস্ট। একইরকমভাবে প্রবল বৃষ্টি হবে উপকূলবর্তী কর্ণাটকেও। এর পাশাপাশি কেরালা, তেলঙ্গানা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি হবে।
মৌসম ভবনের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ ও বিহারে প্রবল বৃষ্টি হবে ১৯-২৪ অগাস্ট পর্যন্ত। এছাড়া উত্তরের রাজ্যগুলি যেমন জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে।
আইএমডির তরফে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোস্টাল কর্ণাটক, গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র ও উত্তর কর্ণাটকতে। এছাড়া উত্তরপূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অসম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়ে আগামী ২০-২৪ অগাস্ট প্রবল বৃষ্টি হবে।
প্রবল বৃষ্টির পাশাপাশি ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে। দক্ষিণ ভারতের কোস্টাল এলাকায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট বালটিস্তান, মুজাফফরাবাদে প্রবল বৃষ্টির পাশপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)