Puri Jagannath Rath Yatra Tragedy: পুরীতে ভয়ংকর দুর্ঘটনা‌! জগন্নাথের মাসির বাড়ির কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩...

Puri Rath yatra Stampede: পুরীতে ভয়ংকর পদপিষ্টের ঘটনা। ভিড়ে হুড়োহুড়িতে প্রাণ হারালেন তিন। আশঙ্কাজনক অবস্থায় একাধিক ভক্ত।

সৌমিতা খাঁ | Updated By: Jun 29, 2025, 11:50 AM IST
Puri Jagannath Rath Yatra Tragedy: পুরীতে ভয়ংকর দুর্ঘটনা‌! জগন্নাথের মাসির বাড়ির কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। পুরীর গুণ্ডিচা মন্দিরের কাছে ভয়ংকর পদপিষ্টের ঘটনা। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Add Zee News as a Preferred Source

কী ঘটে?

জানা গিয়েছে, পুরীর শ্রীমন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই গুণ্ডিচা মন্দির। সেখানে রবিবার ভোর ৪.৩০ নাগাদ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ অবস্থান করছিল। সেই সময় বহু ভক্ত রথের সামনে দাঁড়িয়ে দর্শনের জন্য জড়ো হন। ভিড় ক্রমেই বাড়তে থাকলে, কিছু মানুষ পড়ে যান এবং সেখানে পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন—প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সী প্রেমকান্ত মহান্তি। জানা গেছে, তিনজনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন।

আরও পড়ুন:Kasba Law College Incident: গেট থেকে টেনে হিঁচড়ে ধ*র্ষ*ক মনোজিতের হাতে তুলে দেয় দুই শাগরেদ! হাড়হিম CCTV ফুটেজে জোড়াল প্রমাণ...

পদপিষ্ট:

পুরীর স্থানীয় সংবাদমাধ্য়মের দাবি, ঘটনাস্থলে পুলিসের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা যথেষ্ট ছিল না। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

পুরী জেলার কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানিয়েছেন, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তা থেকেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল, তবে হঠাৎ ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।

গুন্ডিচা মন্দির:
এই গুন্ডিচা মন্দির হল জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা তিন বিশাল রথে বসে মাসির বাড়ি আসে। সেখানে সাতদিন থেকে ফিরে আসেন মন্দিরে।

রাজনৈতিক তরজা:

এবারের রথযাত্রায় বিলম্ব হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিজেডি প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একে 'ভয়ানক বিশৃঙ্খলা' বলে অভিহিত করেন। তিনি বলেন, 'আমরা কেবল প্রার্থনা করতে পারি। মহাপ্রভু জগন্নাথ যেন এ বছরের এই মহাপবিত্র উৎসবে ঘটে যাওয়া বিশৃঙ্খলার জন্য দায়ীদের ক্ষমা করেন।'

আরও পড়ুন:Bengal Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা! জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতাও...

অন্যদিকে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন নবীন পট্টনায়কের নাম না করলেও বিজেডিকে 'রাজনৈতিক মন্তব্য করার' জন্য কটাক্ষ করেন। তিনি বলেন, 'পূর্ববর্তী বিজেডি সরকারও ভুল করেছে এবং জগন্নাথ দেবকে অবমাননা করেছে। ১৯৭৭ সাল থেকে প্রতি বছরই রথযাত্রার দ্বিতীয় দিনে রথগুলি গুণ্ডিচা মন্দিরে পৌঁছে যায়।'

এই পরিস্থিতিতে, ধর্মীয় উৎসবের পবিত্রতা ও ঐতিহ্যকে ছাপিয়ে রাজনৈতিক টানাপোড়েন সামনে চলে এসেছে, যা অনেক ভক্তের মনে আঘাত দিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.